সচিন, সৌরভ সহ ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের নীরেখে পাঁচ ভারতীয় ক্রিকেটার
আপডেট করা - Sep 7, 2023 9:02 pm
২. বিরাট কোহলি

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের মঞ্চে কিংবদন্তীর তকমা রয়েছে বিরাট কোহলির গায়ে। দেশের মাটি থেকে বিদেশের মাটিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। এবারের আইপিএলেও যে বিরাট কোহলি ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না। এবার অবশ্য অধিনায়কের দায়িত্বে নেই বিরাট কোহলি। কিন্তু টিম ইন্ডিয়ার টপ অর্ডারে যে এই তারকা ক্রিকেটারই প্রধান স্তম্ভ হতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।
এখনও পর্যন্ত তিনটি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন বি্রাট কোহলি। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ২৬টি ম্যাচ খেলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানেই বিশ্বকাপের মঞ্চে তাঁর রান রয়েছে ১০৩০ এবং বিরাট কোহলির গড় রয়েছে ৪৬.৮১।
তিনটি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত দুটো সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ৬টি অর্ধশতরান। এছাড়া এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির সর্বোচ্চ স্কোর রয়েছেন ১০৭। ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেই সেই পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। এবার ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে সেই বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।