আইপিএল ২০২৪-এর সর্বোচ্চ দাম পাওয়া ৫ ক্রিকেটার
আপডেট করা - Dec 20, 2023 4:18 pm
ড্যারিল মিচেল ১৪ কোটি

বিদেশী ক্রিকেটারদের মধ্যে অন্যতম নজরকাড়া নিলাম মূল্য উঠেছে ড্যারিল মিচেলের। ১৪ কোটি টাকায় এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে চলে গিয়েছেন নিউ জিল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়েও চলছে নানান হৈচৈ। মঙ্গলবারের নিলামে ড্যারিল মিচেলকে নিয়েও প্রথম লড়াইটা কিন্তু শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। দীর্ঘ লড়াইয়ের পর দিল্লি ছেড়ে দেওয়ার সঙ্গেই সেখানে প্রবেশ করে চেন্নাই সুপার কিংস।
সেই থেকেই পঞ্জাবকে আর কোনওরকম সুযোগ দেয়নি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে নিউ জিল্যান্ডের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ৫৫২ রান রয়েছে তাঁর এবারের বিশ্বকাপে। সেই দিক মাথায় রেখেই লড়াইয়ে নেমেছিল চেন্নাই সুপার কিংস। গতবার এই ড্যারিল মিচেলকেই কোনও দল কেনেনি। এবার তিনিই ১৪ কোটি টাকা পেয়ে সকলকে চমকে দিয়েছেন।