আইপিএল ২০২৪-এর সর্বোচ্চ দাম পাওয়া ৫ ক্রিকেটার

প্যাট কামিন্স ২০.৫০ কোটি

Pat Cummins
Pat Cummins. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

আইপএলের নিলামে এবারই নিজের নাম দিয়েছিলেন প্যাট কামিন্স। তাঁকে নিয়ে যে লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেটাই যে মাত্রায় পৌঁছল তাতেই কার্যত হতবাক হয়ে গিয়েছে সকলে। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটারের তকমা এবার প্যাট কামিন্সের গায়ে। এর আগে সর্বোচ্চ দামী ক্রিকেটার ছিলেন স্যাম কারান। ১৮ কোটি টাকায় গতবার দল পেয়েছিলেন তিনি।  সেই রেকর্ডই এবার ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে গেলেন এই তারকা ক্রিকেটার।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৪২টি ম্যাচ খেলেছেন প্যাট কামিন্স। সেখানেই তিনি তুলে নিয়েছেন ৪৫টি উইকেট। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রান রয়েছে ৩৫৯। এবারের নিলামে তাঁর নাম ওঠার সঙ্গেই শুরু হয়েছিল লড়াই। সেখানেই সানরাইউজার্স হায়দরাবাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস ছিল লড়াইয়ে। সেখানেই বাজিমাত করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

Previous
Page 2 / 5
Next

close whatsapp