সরাসরি না বললেও একের পর এক ব্যর্থতার পর টিম সাউদির মুখে টিম কম্বিনেশন নিয়েই কথা

Delhi Capitals and Kolkata Knight Riders
Delhi Capitals and Kolkata Knight Riders. (Souce: IPL/BCCI)

নাইট রাইডার্সের একের পর এক ব্যর্থতার কারণ কী তাদের দল গঠনের ভুলই। সরাসরি না বললেও নাইট শিবিরের তারকা বোলার টিম সাউদির কথার ইঙ্গিততো তেমনই। এবারের আইপিএলে শুরুটা ভাল করলেও, মাঝপথেই ছঠন্দপতন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের মঞ্চে টানা পাঁচ ম্যাচ হেরে প্লে অফের রাস্তা কার্যত অনিশ্চিত করে ফেলেছ কলকাতা নাইট রাইডার্স শিবির। আর তারপরই শুরু হয়ে গিয়েছে শ্রেয়স আইয়ারদের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়ে। সেখানেই টিম সাউদির এমন মন্তব্য যে বড়সড় জল্পনার সৃষ্টা করবে তা বলাই বাহুল্য।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত অন্যান্য দলের তুলনায় টিম কম্বিনেশন নিয়ে সবচেয়ে বেশী পরীক্ষা নীরিক্ষা চালিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচ পর্যন্ত প্রায় ১৯ জনের বেশী ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও জয়ের রাস্তা অধরাই রয়েছে তাদের। একইসঙ্গে এবারের আইপিএলে একমাত্র নাইট রাইডার্সেরই সবচেয়ে বেশী ওপেনিং জুটিতে বদল এসেছে।

আইপিএলের মঞ্চে প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ভালভাবেই এগোনো শুরু করেছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই নাইট রাইডার্সেরই এখন প্লে অফে পৌঁছনোর রাস্তা কঠিন হয়ে গিয়েছে।  যার প্রধান কারণ হিসাবে প্রক্তন থেকে বিশেষজ্ঞরা প্রত্যেকেই কলকাতা নাইট রাইডার্সের সঠিক টিম কম্বিনেশন গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন। ৯টি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তাদের ওপেনিং কম্বিনেশন পাকাপাকি করতে পারেনি।

আইপিএলে টানা পাঁচ ম্যাচ হেরে প্লে অফ কার্যত অনিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের

আর যেখানে পাওয়ার প্লে-তে প্রতিটি দল সবচেয়ে বেশী রান করেেছ। সেখানে দাঁড়িয়েই কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশী উইকেট খোয়াচ্ছে। শেষ দুই ম্যাচেও নাইট শিবিরে দল নিয়ে নানান পরীক্ষা নীরিক্ষা দেখা গিয়েছে। আর এই প্রসঙ্গে এবার সরাসরি না বললেও, খানিকটা ইঙ্গিতপূর্ণ কথাই টিম সাউদির মুখে।

বারবার ব্যর্থ হওয়ার পিছনে টিম কম্বিনেশন গঠন না হওয়া যে একটা বড়সড় ভুমিকা নিচ্ছে তা বলাই বাহল্য। সেইসঙ্গে দলের ওপেনিং নিয়ে বারবার কাঁটাছেড়া করলে, তাতে সাফল্য আসেনা বলেও মনে করেন তিনি।

টিম সাউদি ম্যাচ শেষে বলছিলেন, “এতবড় নিলামের পর আমরা এখনও পর্যন্ত দলের সঠিক কম্বিনেশন খুঁজে চলেছি। বহু ম্যাচেই আমরা জয়ের কাছে গিয়েও শেষপর্যন্ত জিততে পারিনি। আমরা ওপেনিংয়ে বেশকিছু কম্বিনেশন ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি। আইপিএলে আমাদের দলেও যথেষ্ট ভাল ক্রিকেটাররা রয়েছেন। যারা এখনও পর্যন্ত ওপেন করেছে সকলেই যথেষ্ট দক্ষ ক্রিকেটার। কিন্তু ফর্ম ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছে সকলে”।

কয়েকদিনআগে এই একই কথা বেশকিছু প্রাক্তন ক্রিকেটারদের মুখেও শোনা গিয়েছিল। এবার খোদ নাইট রাইডার্স শিবিরেই সেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সরাসরি না বললেও দলের ক্রিকেটাররাও যে সঠিক কম্বিনেশনের জেরে ব্যর্থতা আসছে, তা মেনে নিচ্ছে। প্রতিযোগিতার মাঝপথেও যদি সিক কম্বিনেশন খুঁজে না পাওয়া যায়, তবে নাইট রাইডার্সের প্লে অফের আশা যে এবারে অসম্ভব তা বলাই বাহুল্য।

close whatsapp