তিলক বর্মার ভারতীয় দলের হয়ে সব ফর্ম্যাটে খেলার দক্ষতা রয়েছে বলে মনে করেন সুনীল গাভাসকর
আপডেট করা - May 17, 2022 5:02 pm

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। প্রথম দল হিসাবে আইপিএলের মঞ্চ থেকে চিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এতকিচুর মধ্যেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিলক বর্মা। তরুণ এই ক্রিকেটার সকলের নজর কেড়েছেন নিজের পারফরম্যান্স দেখিয়ে। প্রাক্তন ক্রিকেটাররা তো বটেই, তরুণ তিলক বর্মার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছলেন খোদ মুম্বই অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর খেলার প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে।
এবার এই তিলক বর্মার পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন সুনীল গাভাসকর। তাঁর মতে ভারতীয় ক্রিকেটের অন্যতম সম্পদ হতে চলেছেব এই তরুণ ক্রিকেটার। শুধু তাই নয় ভারতীয় দলে সুযোগ পেলে তিলক বর্মার প্রতিটি ফর্ম্যাটেই খেলার দক্ষতা রয়েছে বলেও মনে করেন তিনি। এই মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে রানের মালিক এখনও পর্যন্ত তিলক বর্মা। কিন্তু দুর্ভাগ্যবশত মুম্বই এবার তাদের সেই পারফরম্যান্স দেখাতে পারেনি।
তাঁর টেম্পারামেন্ট এবং খেলার দক্ষতা নিয়ে এবার মুখ খুলেছেন খোদ সুনীল গাভাসকর। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে তিনি জানিয়েছেন, “তিলক বর্মার টেম্পারামেন্ট অসাধারণ। বিশেষ করে চাপের পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যেমন খেলা তিনি খেলেছিলেন। তিনি যেমন বড় শট খেলতে পারেন, তেমনই শট রোটেশন পদ্ধতিও তাঁর খুবই ভাল। এটাই তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের প্রমাণ দেয়”।
এবারের আইপিএলে ১২ ম্যাচ খেলে তিলক বর্মার রান ৩৬৮
কয়েকদিন আগেই রোহিত শর্মার মুখে এই ১৯ বর্ষীয় ক্রিকেটারের প্রশংসা শোনা গিয়েছিল। ভারতীয় দলের হয়ে যেকোনও ফর্ম্যাটের ক্রিকেটে খেলার যোগ্যতা রয়েছে তিলক বর্মার। এমনটাই জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। সানরাইজার্স হায়দারাবেদর বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মার সেই বক্তব্যের সঙ্গে একমত সুনীল গাভাসকরও। তিনিও মনে করেন ভারতী দলের হয়ে এই ক্রিকেটারের যেকোনও ফর্ম্যাটে খেলার দক্ষতা রয়েছে।
এই প্রসঙ্গে কিংবদন্তী তারকা সুনীল গাভাসকর জানিয়েছেন, “তাঁর খেলার প্রাথমিক সমস্ত পরিকল্পনা এবং পদ্ধতি একেবারেই সঠিক রয়েছে। সমস্ত পরিকল্পনার পাশাপাশি যদি টেম্পারামেন্টও একেবারে ঠিকঠাক থাকে তবে সাফল্য আসবেই। এই মুহূর্তে তেমনটাই রয়েছে তাঁর। আমি এই ব্যপারে আশাবাদী যে এই ধারা তিনি বজায় রাখবেন। রোহিত শর্মা একেবারে ঠিকই বলেছেন যে তিলক বর্মা ভারতীয় দলের হয়ে যেকোনও ফর্ম্যাটে খেলতে পারবেন”।
এবারের আইপিএলে রোহিত, পোলার্ড এবং ইশান কিষাণদের মতো তারকা ক্রিকেটারদের পিছনে ফেলে দিয়েছেন তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এবার সর্বোচ্চ রানের মালিক তিনিই। ১২ ম্যাচে খেলে ইতিমধ্যেই ৩৬৮ রামন করে ফেলেছেন তিলক বর্মা। এই দুই ম্যাচে রান পেলে এবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ক্রিকেটার হিসাবে ৪০০ রানের গন্ডী টপকে যাবেন তিনি। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৩২.৮৫ এবং গড় রয়েছে ৪০.৮৮। সেইসঙ্গে অভিষেক মরসুমে দুটো অর্ধশতরানও পেয়েছেন এই তরুণ ক্রিকেটার।