মিডল অর্ডার মজবুত করতে স্মিথের দিকে নজর রয়্যাল চ্যালেঞ্জার্সের, দৌড়ে চেন্নাই ও পঞ্জাবও

Steve Smith
Steve Smith. (Photo by Alex Davidson/Getty Images)

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আসন্ন আইপিএলের মেগা নিলাম। তা নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। কোন ক্রিকেটার কোন দলে যায় সেদিকেই চোখ এখন সকলের। এবারের আইপিএলের নিলামের আগে বহু দলই বহু চমক দেখিয়েছে। এমন তারকা ক্রিকেটারদের তারা ছেড়ে দিয়েছে তা হয়ত অনেকেই ভাবতেই পারেনি। কিন্তু তেমনটাই হয়েছে। যেমন রাজস্তান রয়্যালস ২০২১ সালে সকলকে চমকে দিয়েছিল তাদের অধিনায়ক স্টিভ স্মিথকেই ছেড়ে দিয়ে। ২০২১ সালে স্মিথকে অবশ্য আইপিএলের মঞ্চে দেখাও যায়নি।

২০২০ মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেননি স্টিভ স্মিথ। ব্যাট থেকে বল, সব জায়গাতেই ব্যর্থ হয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার। ১৪টা ম্যাচে মাত্র ৩১১ রান পেয়েছিলেন স্টিভ স্মিথ। গড় ছিল মাত্র ২৫.৯১। স্ট্রাইকরেট ছিল ১৩১.২২। এবারের আইপিএলের নিলামের জন্য অবশ্য নিজের নাম নথিভুক্ত করেছেন স্টিভ স্মিথ। আর শোনাযাচ্ছে স্মিথকে নেওয়ার জন্য বেশ কিছু ফ্র্যা়্ঞ্চাইজি আগ্রও দেখানো শুরু করেছে।

তবে আসন্ন আইপিএলের নিলামের জন্য স্মিথকে নিতে সবচেয়ে বেসী আগ্রহী তিনটি ফ্র্যাঞ্চাইজি। শোনায়াচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের নজর নাকি রয়েছে স্টিভ স্মিথের দিকে। আইপিএলের মেগা নিলামের আসরে স্টিভ স্মিথের জন্য ঝাপাাতে চলেছে এই তিন ফ্র্যাঞ্চাইজি।

কঠিন পরিস্থিতিতে চাপ নিয়ে খেলার অভিজ্ঞতার জন্য স্মিথকে নেওয়ার লক্ষ্যে সিএসকে

কোনওদিনই চেন্নাই সুপার কিংস তাদের দল ভাঙতে খুব একটা বেশী পছন্দ করে না। কিন্তু সামনের মেগা নিলামের কথা ভেবে দলের বেশীরভাগ তারকাকেই ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া অবসর নিয়েছেন শেন ওয়াটসনও। শোনাযাচ্ছে তাঁর জায়গায় স্টিভ স্মিথকে নিতে পারে চেন্নাই সুপার কিংস। সম্প্রতি অ্যাশেজে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। এছাড়া চাপের মুহূর্তে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে বড় শটের পাশাপাশি শটরানেও যথেষ্ট দক্ষ তিনি। এসব দিক বিচার করেই স্মিথকে নেওয়ার লক্ষ্যে রয়েছে চেন্নাই।

মিডল অর্ডার মজবুত করার লক্ষ্যে স্মিথের দিকে নজর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

তবে চেন্নাইকে নিলামের মঞ্চে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে রয়্যাল চ্যালে়্ঞ্জার্স বেঙ্গালুরুও। দুর্ধর্ষ টপ অর্ডার থাকলেও, বেঙ্গালুরুতে মিডল অর্ডার সামাল দেওয়ার মতো ক্রিকেটার নেই। বারবারই এই একই চিত্র ধরা পড়েছে বেঙ্গারুরু শিবিরে। কোহলি, ডেভিলিয়র্স আউট হয়ে গেলেই, তাসের ঘরের মতো ভেঙে পড়তে বহুবার দেখা গিয়েছে চ্যালেঞ্জার্স ব্যাটিং লাইনআপকে। তাই স্টিভ স্মিথকে দলে নিয়ে সেই জায়গাই হয়ত মজবুত করতে চাইছে বেঙ্গালুরু শিবির। এবারের নিলামের আগে ফিঞ্চ, মোঈন আলি এবং মরিসদের ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। তাদের হাতে রয়েছে এই মুহূর্তে ৩৫.৭ কোটি টাকা। সাফল্যের লক্ষ্যে মিডল অর্ডারে স্মিথকে নিতে চাইছে তারা।

নিলামে স্মিথকে নেওয়ার জন্য ঝাপাতে পারে পঞ্জাব কিংসও

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতোই পঞ্জাব কিংসও এবার তাদের মিডল অর্ডার মজবুত করতে চাইছে। আর সেই লক্ষ্যে তারাও ঝাপাতে চলেছে স্টিভ স্মিথের জন্য। গতবার মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল, জেমস নিশামরা চূড়ান্ত ব্যর্থ হয়েছিল মিডল অর্ডারে। যারফলে ক্রমশই চাপ বেড়েছিল লোকেশ রাহুলের ওপর। এবারের নিলামের আগে সেইসব কথা চিন্তা করেই দল গঠনের ভাবনা তাদের। আর সেখানে স্টিভ স্মিথ যে একেবারে যোগ্য তা নিয়ে হয়ত কারোরই কোনও দ্বিধা নেই।

close whatsapp