“৬ বছর, ৩টি ট্রফি এবং অগণিত স্মৃতি” – ক্রূণাল পান্ডিয়া সোশ্যাল মিডিয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ জানালেন

২০১৬-র নিলামে ২ কোটি টাকায় কেনা হয়েছিল ক্রূণালকে

Krunal Pandya
Krunal Pandya. (Photo Source: Twitter/KrunalPandya)

ক্রূণাল পান্ডিয়া শুক্রবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেছেন। আসন্ন ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা অ্যাকশনের আগে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) যে চার ক্রিকেটারকে রিটেইন করে রেখেছে তার মধ্যে ভারতীয় অলরাউন্ডারের জায়গা হয়নি। 

পাঁচবারের চ্যাম্পিয়নরা ২০১৬ সালে আইপিএল নিলামে ২ কোটি টাকায় প্রথমবার এই ইউটিলিটি ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছিল। পান্ডিয়া বছরের পর বছর ধরে প্রভাবশালী অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে দলের তারকা-খচিত লাইন-আপে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করে নিয়েছিলেন।  

সফল যাত্রার জন্য এমআইয়ের কাছে কৃতজ্ঞ ক্রূণাল পান্ডিয়া

‘কৃতজ্ঞ’ ক্রূণাল পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স এবং তাদের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বছরের পর বছর ধরে তাঁকে যে ভালবাসা দেখানো হয়েছে এবং সমর্থন করা হয়েছে তার জন্য। ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে খেলা এই ক্রিকেটার লিখেছেন:

“৬ বছর, ৩টি ট্রফি এবং অগণিত স্মৃতির পরে, আমরা এগিয়ে যাব এবং @mipaltan-এর সাথে এই সুন্দর যাত্রা সঙ্গে নিয়ে যাচ্ছি। এত বছর ধরে যে ভালবাসা দেখানো হয়েছে তার জন্য এমআই এবং এমআই পল্টনকে ধন্যবাদ। সর্বদা কৃতজ্ঞ।”

ক্রূণালের টুইট

তিনি এমআই জার্সিতে তাঁর কিছু স্মরণীয় মুহুর্তের একটি রিল ভিডিওও শেয়ার করেছেন।

৩০ বছর বয়সী এই ক্রিকেটার ছয়টি আইপিএল মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮৫টি ম্যাচে অংশ নিয়েছেন, ১১৪৩ রান করেছেন এবং ৫১ উইকেট নিয়েছেন। 

উল্লেখ্য, রাইট টু ম্যাচ (RTM) কার্ডের সাহায্যে পান্ডিয়াকে পুনরায় ২০১৮-র মেগা নিলামে স্বাক্ষর করে মুম্বাই। তাঁকে ৮.৮০ কোটি টাকা খরচ করে কেনা হয়েছিল।   

দুটি নতুন দল, আহমেদাবাদ এবং লখনউ, মেগা নিলামের আগে সর্বোচ্চ তিনজন ক্রিকেতারকে ধরে রাখার সুযোগ পাবে। তার মধ্যে অনধিক দুজন ভারতীয় ক্রিকেটার হতে পারবেন। এখন দেখার ব্যাট ও বল হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করা এইই ক্রিকেটারকে ওই দুই দল রিটেইন করে কি না। 

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাইয়ের পাঁচটি চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম কাণ্ডারী তিনি। স্বাভাবিকভাবেই তাঁকে রিটেনশন তালিকার প্রথম স্থানে রাখা হয়। ১৬ কোটি টাকা ব্যয় করে রোহিতকে রাখা হয়েছে। 

চ্যাম্পিয়ন পেসার জসপ্রীত বুমরাহ হলেন দ্বিতীয় খেলোয়াড় যাঁকে ফ্র্যাঞ্চাইজি ১২ কোটিতে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিভাবান ব্যাটার সূর্যকুমার যাদব এবং টি-টোয়েন্টির বর্ষীয়ান কায়রন পোলার্ডকে যথাক্রমে ৮ কোটি এবং ৬ কোটি টাকাতে চুক্তিবদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। 

close whatsapp