অতিরিক্ত আত্মবিশ্বাসই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের অন্যতম কারণ মনে করছেন রবি শাস্ত্রী
আপডেট করা - Mar 3, 2023 3:27 pm

পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও ইন্দোরে বদলে গিয়েছে চিত্রটা। অস্ট্রেলিয়ার কাছে কার্যত পর্যুদস্ত হয়েছে ভারতীয় দল। আড়াই দিনেই সেষ হয়েছে এই টেস্ট ম্যাচও। তবে ভারত নয়, ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে টেস্ট সিরিজে দুরন্ত কামব্যাক করেছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। এরপরই ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে নানান কাটাছেঁড়া। অতিরিক্ত আত্মবিশ্বাসই কী ভারতীয় দলের ব্যর্থতার পিছনে অন্যতম কারণ। রবি শাস্ত্রীর ইঙ্গিত সেদিকেই।
পরপর দুই ম্যাচ জিতে গিয়েছিল ভারতীয় দল। ইন্দোরে তৃতীয় টেস্ট জিততে পারলেই সিরিজ পকেটে পুরতে পারত টিম ইন্ডিয়া। যদিও শেষরক্ষা করতে পারেনি তারা। প্রথম দুই ম্যাচের মতো ইন্দোরেও কিন্তু স্পিন সহায়ক পিচই প্রস্তুত হয়েছিল। কিন্তু এবার আর সাফল্য পায়নি ভারতীয় দল। বরং অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে অসহায়ের মতো আত্মসমর্পনই করতে দেখা গিয়েছে ভারতীয় দলের ব্যাটারদের। সেইসঙ্গেই তৃতীয় টেস্টে ৯ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে তাদের পারফরম্যান্স নিয়ে নানান কাটাছেঁড়া।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে ভারতীয় দল
তৃতীয় টেস্ট হারলেও সিরিজে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। পরপর দুই টেস্টে অস্ট্রেলিয়াকে বিরাট ব্যবধানে হারানোর পর তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসই যে এই ম্যাচে পতনের অন্যতম কারণ তা কার্যত রবি শাস্ত্রীর কথাতেই স্পষ্ট। অস্ট্রেলিয়াকে ভারতীয় দল খানিকটা হাল্কাভাবে নিয়ে ফেলেছিল বলেই মনে করছেন রবি শাস্ত্রী।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই এই ম্যাচেও হয়ত সবকিছু নিজেদের মতো হবে এমনটা ভেবে নিয়েছিলেন তারা। সেজন্যই নিজেদের সুরক্ষা কবচ সরিয়ে দিয়েছিলেন তারা। আর তাতেই এই ম্যাচে চূ়ড়ান্ত ব্যর্থতার সামনে পড়তে হয়েছে ভারতীয় দলকে। প্রথম ইনিংসের দিকে তাকালেও বোঝা যায় তাদের মস্তিষ্কে এই সমস্তকিছু একসঙ্গেই চলছিল। প্রথম থেকেই ম্যাচ নিজেদের দখলে রাখার জন্য অতিরিক্ত আগ্রাসী হওয়া এবং সেইসঙ্গে তাদের শট নির্বাচন”।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১০৯ রান করতে পেরেছিল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও, শেষরক্ষা করতে পারেননি ভারতীয় দলের ব্যাটাররা। সেখানেও চেতেশ্বর পূজারাকে বাদ দিলে কোনও ভারতীয় ব্যাটারের ব্যাটেই বড় রানের ঝলক দেখা যায়নি। একমাত্র লড়াইটা চালিয়েছিলেন চেতেশ্বর পূজারা। যদিও শেষরক্ষা্ করতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৭৫ রানের লিডই নিতে পেরেছিল ভারতীয় দল। তৃতীয় দিন কিছুক্ষণের মধ্যেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।