রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও নেতৃত্বের দায়িত্ব কেন তাঁর কাঁধে, জানালেন বিরাট কোহলি
আপডেট করা - Apr 23, 2023 5:15 pm

গত ম্যাচের পর রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব বিরাট কোহলি। শুধুই কী ফাফ ডুপ্লেসির পরিবর্ত ক্রিকেটার হওয়ার কারণেই নেতৃত্বের দায়িত্ব বিরাট কোহলির কাঁধে তুলে দেওয়া হচ্ছে। তবে উত্তরটা কিন্তু না। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও অধিনায়ক বিরাট কোহলি। টস করতে আসার পরই নেতৃত্ব প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে নাকি বহু আগে থেকেই এই বিষয় অবগত করে রেখেছিলেন। এই মরসুমে বিরাট কোহলিকে যে নেতৃত্বে দিতে হবে, সেই কথা নাকি তাঁকে জানানো হয়েছিল।
গত ম্যাচেই ফাফ ডুপ্লেসিকে পরিবর্ত ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছিল। অক্থাত্ ব্যাটিং করলেো ফিল্ডিং করবেন না পাফ ডুপ্লেসি। আর সেি পরিস্তিতিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক েহয়েছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচেই জয়ের রাস্তাতে ফিরেছেল রয়্যাল বেঙ্গালুরু। এদিন রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন আইপিএলের মঞ্চে বেঙ্গালুরুর গো গ্রীণ অভিযানের উদ্দেশ্যে ম্যাচ। সেখানেই নেতৃত্বের মুকুট উঠেছে বিরাট কোহলির মাথাতে। সেই পরিস্থিতি নিয়েই এবার মুখ খুলেছেন তিনি।
২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি
২০২১ সালে আইপিেলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দায়িত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। ২০২২ সালের মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলে নিয়েছিল প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে। এরপর স্বভাবতই তাঁর কাঁধেই উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দায়িত্ব। প্রথমবারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফের রাস্তায় পৌঁছে দিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। সেইসঙ্গে তাঁর ব্যাটেও ছিল রানের ঝলক। কিন্তু সে্ই সময় থেকেই নাকি বিরাট কোহলিকেও রয়্যাল চ্যালেঞ্জার্স টিম ম্যানেজমেন্টের তরকফে এই বার্তা দেওয়া হয়েছিল।
শেষবারই নাকি বিরাট কোহলিকে বলা হয়েছিল যে তাঁকেও নাকি বেশ কয়েকটা ম্যাচে অধিনায়কত্ব করতে হবে পারে। টস-এর সময়ই বিরাট কোহলি জানিয়েছিলেন, “শেষবারই তারা আমাকে জানিয়েছিলেন যে আমাকেও নাকি বেশ কয়েকটা ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিতে হবে। এর বাইরে আর কিছুই নেই। আমি অবশ্যই খুশি এই দায়িত্ব নিয়ে। ফাফ ডুপ্লেসি যে জায়গায় পৌঁছে দিয়েছেন, সেই পারফর্ম্যান্সের ধারা এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত রয়েছি আমি। দল যথেষ্ট ভাল সাড়া দিচ্ছে। শেষ ম্যাচেই আমাদের খেলায় তা প্রতিফলিত হয়েছিল”।
যদিও অধিনায়ক হিসাবে এদিনের ম্যাচে বিরাট কোহলি একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। টস জিতে রাজস্থান রয়্যালস এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেখানেই ফাফ ডুপ্লেসির সঙ্গে ওপেনিংয়ে এসেছিলেন বিরাট কোহলি। কিন্তু প্রথম বলেই ট্রেন্ট বোল্টের সামনে ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যেতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। শূন্য রানেই সাজঘরে ফিরে গিয়েছেন বিরাট কোহলি।