ডুপ্লেসির দিকে নজর রয়েছে চেন্নাইয়ের, লড়াইয়ে পঞ্জাব ও গুজরাত টাইটান্সও

Faf du Plessis
Faf du Plessis. (Photo by Lee Warren/Gallo Images/Getty Images)

আইপিএলের নিলাম শুরু হতে বাকি আর মাত্র ২ দিন। তার আগে শেষমুহূর্তের প্রস্তুতি চলছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। কোন ক্রিকেটার কোথায় যাবেন তা নিয়েই চুলচেড়া বিশ্লেষণ। এমনই একজন ক্রিকেটারকে নিয়ে এখন থেকেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অদিনায়ক ফাফ ডুপ্লেসিকে এবার কোন দল নেবেন। আইপিএলে পা রাখার পর থেকেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। সেই ফাফ ডুপ্লেসির দিকেই এবার নজর তিন ফ্র্যাঞ্চাইজির।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে হবে আইপিএলের মেগা নিলাম। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এটাই হতে চলেছে সবচেয়ে বড় নিলামের আসর। সেখানে কোনও দল সবচেয়ে বেশী চমক দেখাবে তা তো সময়ই বলবে। আপাতত ফাফ ডুপ্লেসির দিকে কোন কোন দল তাকিয়ে রয়েছে তা নিয়েই আলোচনা। শোনাযাচ্ছে তিনটে দল নাকি এবারের আইপিএলে ফাফ ডুপ্লেসিকে নিয়ে সবচেয়ে বেশী আগ্রহ দেখাচ্ছে।

একটি ডুপ্লেসির পুরনো দল চেন্নাই সুপার কিংস। অন্য দুটি হল পঞ্জাব কিংস ও নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স। আইপিএলের মেগা নিলামের আসরে ডুপ্লেসির নাম যখন উঠবে এই তিন ফ্র্য়াঞ্চাইজির মধ্যে লড়াইটা বেশ জোরদার হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১১ সালে আইপিএলের মঞ্চে অভিষেক ফাফ ডুপ্লেসি। সেই থেকেই তিনি চেন্নাইয়ের শিবিরে। কিন্তু এবার তাঁকে ছাড়কে বাধ্য হয়েছে চেন্নাই সুপার কিংস। ছেড়ে দিলেও ডুপ্লেসির দিকে এখনও নজর রয়েছে তাদের।

ছেড়ে দিলেও, এবারের নিলামে ফাফ ডুপ্লেসির দিকে নজর রয়েছে চেন্নাই সুপার কিংসের

২০১১ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ফাফ ডুপ্লেসি। ধোনি বাহিনীর বহু ম্যাচ জয়ের কারিগড় তিনি। গত মরসুমেও চেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম কারিগড় ছিলেন এই প্রোটিয়া ব্যাটার। দেশের জার্সি থেকে অবসর নিলেও, গতবার তাঁরই ছিল দ্বিতীয় সর্বোচ্চ রান। এছাড়াও চেন্নাইয়ে রায়না, ধোনির পরেই সর্বোচ্চ রান রয়েছে ডুপ্লেসির। তাঁর ওপেনিংয়ের দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে বহু ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। শুধু তাই নয় ২০১৮ সালে যখন শেষবার আউপিএলের মেগা নিলাম আয়োজন হয়েছিল, সেখা্নে তাঁকে আরটিএম প্রয়োগ করে ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংস। এবার ছেড়ে দিতে হলেও ডুপ্লেসির জন্য ঝাঁপাবে তারা।

ওপেনিংয়ের সমস্যা মেটাতে ফাফ ডুপ্লেসিকে নিতে পারে পঞ্জাব কিংস

অন্যদিকে চেন্নাইকে টক্কর দিতে প্রস্তুত রয়েছে পঞ্জাব কিংসও। শোনাযাচ্ছে ফাফ ডুপ্লেসির দিকে এবার তাকিয়ে রয়েছে তারাও। দুজন ক্রিকেটার এবার পঞ্জাব শিবিরে নেই। আর সেজন্যই ফাফ ডুপ্লেসিকে দলে নিতে মরিয়া তারা। একজন ক্রিস গেইল অন্যজন প়্জাবের গতবারের অধিনায়ক লোকেশ রাহুল। লোকেশ রাহুলকে ছেড়ে দেওয়ার পর তাদের একজন শক্তিশালী ও অভিজ্ঞ ওপেনার লাগবে। আর সেই জায়গায় ফাফ ডুপ্লেসি যথেষ্ট যোগ্য। প়ঞ্জাবের হাতে এই মুহূর্তে সবচেয়ে বেশী টাকাও রয়েছে। তাই ডুপ্লেসির জন্য লড়াই করতে পারে তারাও।

পঞ্জাবের পাশাপাশি গুজরাত টাইটান্সও অভিজ্ঞ ওপেনার হিসাবে ডুপ্লেসিকে নিতে পারে

নতুন ফ্র্যাঞ্চাইজি হলেও দল গঠনের কাজটা এখন থেকেই শুরু করে দিয়েছে  গুজরাত টাইটান্সও। ওপেনার হিসাবে শুভমন গিলকে ইতিমধ্যেই তুলে নিয়েছে তারা। তবে গিলের সঙ্গে একজন অভিজ্ঞ ওপেনারকে খুঁজছে গুজরাত শিবির। আর সেই লক্ষ্যে ফাফ ডুপ্লেসি একেবারেই যোগ্য ক্রিকেটার। দক্ষতার পাশাপাশি বহু ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর কাছে। সেটাই কাজে লাগাতে চাইবে গুজরাত টাইটান্সও।

এখনও পর্যন্ত আইপিএলের ম়ঞ্চে ১০০টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ফাফ ডুপ্লেসির। রান রয়েছে ২৯৩৫। গতবার চেন্নাইয়ের হয়েও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ৬৬৩ রান করে গতবারের প্রতিযোগিতায় তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। কিন্তু মেগা নিলামের জন্য এবার তাঁকে ছেড়ে দিতে হয়েছে চেন্নাইয়ের। ফাফ ডুপ্লেসিকে নিয়ে কোন দল বাজিমাত করে সেটাই এখন দেখার।

close whatsapp