মেগা নিলামের প্রথম দিন সেরা দশ মার্কি সহ ১৬১ জনের নিলাম

IPL trophy
IPL trophy. (Photo Source: Twitter)

আইপিলের ইতিহাসে এবারই বসতে চলেছে সবচেয়ে বড় নিলামের আসর। শনিবার ও রবিবার গোটা দিন সকলের চোখ থাকবে এদিকেই। দশ দল নিয়ে হতে চলা এবারের আইপিএলে শেষপর্যন্ত কোন ক্রিকেটার কোন দলে যান এবং কোন ফ্র্যাঞ্চাইজি কত শক্তিশালী দল গঠন করে তা দেখার অপেক্ষাতেই রয়েছে সকলে। আসন্ন নিলামের জন্য ৫৯০ জন চূড়ান্ত ক্রিকেটার বেছে নিয়েছে বোর্ড। প্রথম দিন তাদের মধ্যে থেকেই মাত্র ১৬১ জনের নিলাম হবে। রবিবারই হবে বাকি ক্রিকেটারেদর নিলাম।

গত বছরই আইপিএলের ম়ঞ্চে এসেছে দুই নতুন দল। এবার ৮ দল নিয়ে নিয়, মার্চ মাসে আসন্ন আইপিএল হতে চলেছে ১০ দল নিয়ে। আর সেই জন্যই আয়োজিত হয়েছে মেগা নিলামের আসর। নিলামের জন্য ইতিমধ্যেই নানান নিয়ম তৈরি করে ফেলেছে বোর্ড। তেমনই তোরজোর চলছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোরও। ক্রিকেটারদের নিয়ে চলছে নানান হিসাব।

একইসঙ্গে সকলের নজর রয়েছে সেরা দশ মার্কি ক্রিকেটারদের দিকেও। তার আগেই আইপিএল গভর্নিং কাউন্সিলের নতুন নিয়ম। নিলামের প্রথম দিন মাত্র ১৬১ জন ক্রিকেটারেরই নিলাম হব। আর সেদিনই সবার প্রথম নিলাম হবে সেরা দশ মার্কি ক্রিকেটারদের। রবিবার হবে সবচেয়ে বেশী ক্রিকেটারদের নিলাম। খানিকটা অন্যরকম লাগলেও, এবার বোর্ড এই নিয়মেই নিলাম আয়োজন করছে।

আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের আইপিএলের মেগা নিলাম। প্রথমেই সেখানে দেখা যাবে সেরা দশজন মার্কি ক্রিকেটারদের। সেখান থেকেই প্রথমে ক্রিকেটারদের বেছে নিতে হবে ফ্র্যা়্চাইজিগুলোকে তারপরই নতুন ক্রিকেটাররা উঠবেন নিলামের আসরে।

দেখে নেওয়া যাক সেরা দশ মার্কিদের

রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কুইন্টন ডিকক, শিখর ধওয়ান, ফাফ ডুপ্লেসি, শ্রেয়স আইয়ার, কাগিসো রাবাডা, মহম্মদ সামি, ডেভিড ওয়ার্নার। শনিবার এই দশ ক্রিকেটারদের নিয়েই দেখা যাবে প্রথম লড়াইটা। তারপর বাকি ১৫১জন ক্রিকেটারদের নিয়ে চলবে দর কষাকষি। দশ ফ্র্যাঞ্চাইজির লড়াই যে বেশ হাড্ডহাড্ডি হবে তা এখন বলাই বাহুল্য।

অন্যদিকে দ্বিতীয় দিন রয়েছে সবচেয়ে বেসী ক্রিকেটারের নিলাম। যদিও শোনাযাচ্ছে প্রথম দিনের শেষে নাকি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলের জন্য বেশ কিছু ক্রিকেটাদের মনোনীত করার একটা সুযোগ পাবে। এচাড়াও প্রথম দিন যারা বিক্রি হবেন না, তাদেরকেও দ্বিতীয়দিন ফের নিলামের মঞ্চে তোলা হবে।

আইপিএলের নিলাম ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। শেষপর্যন্ত কোন দল বাজিমাত করে রবিবারই পরই যা বোঝা যাবে।

close whatsapp