“শট খেলা চালিয়ে যাব” – কোন অবস্থাতেই ভয়ডরহীন ক্রিকেট ছাড়তে রাজি নন নাইটদের কোচ ম্যাককালাম
কামিন্সের থেকে এমন ইনিংস ম্যাককালামও প্রত্যাশা করেননি
আপডেট করা - Apr 7, 2022 7:47 pm

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম দৃঢ়ভাবে বলেছেন যে তাঁর দল চলমান আইপিএল মরসুমে আক্রমণাত্মক ক্রিকেট খেলা চালু রাখবে। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) বিপক্ষে দলটির বলিষ্ঠ জয়ের পর তাঁর এই মন্তব্য।
১৬২ রান তাড়া করতে গিয়ে, কলকাতা তাদের অর্ধেক ব্যাটিং লাইন-আপ হারিয়ে ১০১/৫-এ লড়াই করছিল। ৭ নম্বরে প্যাট কামিন্সকে নামানো হয়েছিল, এবং মুহূর্তের মধ্যে তিনি একাই রোহিত, বুমরাহ্দের যাবতীয় আশায় জল ঢেলে দিয়েছিলেন। তিনি মাত্র ১৪ বলে আইপিএলের ইতিহাসে যৌথ-দ্রুততম হাফ সেঞ্চুরি করে কেকেআরকে ২৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে নিয়া যান।
ব্রেন্ডন ম্যাককালাম উল্লেখ করেছেন যে এমন ভয়ডরহীন ক্রিকেটই তারা এই মরসুমে খেলতে চাইছেন। কেকেআর দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে প্রাক্তন কিউই অধিনায়ক বলেছেন, “প্রতিপক্ষের কাছে এই অনিবার্য বার্তাটিই পৌঁছয় যে আমরা আমাদের শট খেলা চালিয়ে যাব। আমরা চেষ্টা চালিয়ে যাব এবং নাগাড়ে সংঘর্ষে জড়াবো। খেলার এই শৈলীতে আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।”
পুরো ইনিংস জুড়ে খেলার জন্য আলাদা করে ভেঙ্কটেশ আইয়ারের প্রশংসা করেছেন ম্যাককালাম
ম্যাককালাম যোগ করেছেন, “এটি সবসময় কাজ করে না, এমন সময় আসবে যখন আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে৷ কিন্তু যদি আমরা এভাবেই খেলে যায় এবং আমরা এতে বিনিয়োগ করি, তবে আমাদের [বিরুদ্ধে খেলা] সত্যিই কঠিন করে তুলবে।”
ম্যাককালাম হাফ সেঞ্চুরি করা ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের প্রশংসা করেন এবং কামিন্স এমআই-এর বিরুদ্ধে যে পারফর্ম্যান্স দেখিয়েছেন সেই প্রসঙ্গে বলেন, “ভেঙ্কি, আজ তোমার ইনিংস যখন প্যাট [কামিন্স] তোমার সাথে ছিল, খুব, খুব বুদ্ধিমান ছিল। তুমি তার সাথে একটি দিক ধরে রাখতে পেরেছিলে এবং প্যাটকে তার স্বাভাবিক খেলা খেলতে দিয়েছিলে। একে অপরকে এমন সাহায্য করাই আমাদের প্রয়োজন।”
যদিও সমস্ত শট প্যাট কামিন্সই মারছিলেন, তবে আইয়ার এক প্রান্তে ইনিংসটি ধরে রাখার গুরুত্বপূর্ণ কাজ করছিলেন। তিনি ৪১ বলে ৫০ রানে অপরাজিত থেকে পুরো ইনিংস জুড়ে ব্যাট করেন। টুর্নামেন্টে বাঁ-হাতির রানের ঘাটতি ছিল এবং এই ইনিংসটি তাঁকে আত্মবিশ্বাস দেবে।
প্যাট কামিন্স মুম্বাইয়ের বিরুদ্ধে এমন একটি ইনিংস খেলেন যা কেকেআর প্রধান কোচসহ সকলকে হতবাক করেছিল। ব্রেন্ডন ম্যাককালাম ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের মতো মাঠের চারপাশে শট খেলার জন্য কামিন্সের প্রশংসা করেছেন, “আমরা দ্রে রাসকে [আন্দ্রে রাসেল] এটা করতে দেখেছি, আমরা তোমাকে কয়েকবার দেখেছি। কিন্তু বন্ধু, এটা অবিশ্বাস্য। ১৫ বলে ৫৬ নট আউট!”