কালবৈশাখীর তাণ্ডব ইডেনে, তৈরি সিএবি কর্তারা

Eden Gardens
Eden Gardens. (Photo by Matthew Lewis/Getty Images)

কলকাতায় আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছিল শুক্রবার থেকেই। চলতি আইপিএলে প্রথম দল হিসাবে লখনউ সুপার জায়ান্টস কলকাতায় পৌঁছনর পরই। ইডেনে সাজো সাজো রব শুরু হয়েছিল তখন থেকেই। হাতে সময় কম, শনিবার শেষ মুহূর্তের ব্যস্ততায় ছিলেন সিএবি কর্তারা। ইডেনে প্লে অফের উইকেটের খুটিনাটি নিয়ে ব্যস্ত ছিলেন পিচ কিউরেটর থেকে মাঠকর্মীরা। সব ব্যস্ততাকেই আচমকা চমকে দিল শনিবাসরীয় কলকাতার বিকেলের কালবৈশাখী। আচমকা ঝোরো হাওয়ায় লন্ডভন্ড ইডেন। ইডেনর আকাশের কালো মেঘ দেখেই বৃষ্টির পূর্বাভাস পেয়ে উইকেটে কভার দেওয়া হয়ে গিয়েছিল।

কিন্তু আগাম সাবধানতা আটকানো গেল না প্রচন্ড বেগে ধেয়ে আসা ঝোরো হাওয়ায়। উড়ে গেল ইডেনের পিচের কভার। মাঠের ধারের লাগানো হোর্ডিংও তখন ছড়িয়ে পড়ে চারিদিকে। ঝড় থামার পর পিচের কভার আবার পুনরায় ঢেকে দেন মাঠকর্মীরা। তখনও ঝিরিঝরি বৃষ্টি পড়ছে। ইতিমধ্যেই মাঠ দেখতে ইডেনে চলে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইডেন গার্ডেন্সে প্লেঅফের একটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে

কিন্তু তখনও বৃষ্টি পড়ায় মাঠে যেতে পারেননি তিনি। ক্লাব হাউসের ওপর থেকেই মাঠ দেখেন তিনি এবং প্লেঅফের ম্যাচ নির্বিঘ্নে হওয়ার ব্যপারে আশাবাদী সৌরভ। ঝড় বৃষ্টির সংকেত যাই থাকুক না কেন, নির্বিঘ্নে প্লেঅফের ম্যাচ আয়োজন করার জন্য তৈরি সিএবি কর্তারাও। রবিবার সকাল থেকেই মাঠকর্মীদের নিয়ে কাজে নেমে পড়বেন সিএবির পিচ কিউরেটর। এদিন ঝড়ে অবশ্য বিরাট ক্ষতি না হলেও, ইডেন গার্ডেন্সের প্রেস বক্সের কাঁচ ভেঙে গিয়েছে।

রবিবারই শেষ হবে আইপিএলের লিগ পর্বের ম্যাচ। আগামী ২৪ মে থেকে শুরু হবে পু্লেঅফের ম্যাচ। একটি কোয়ালিফায়ার ও এওকটি এলিমিনেটর ম্যাচ হওয়ার রয়েছে এই ইডেন গার্ডেন্সে। সেই মতোই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে এখানে। কিন্তু হঠাত্ কালবৈশাখীর আগমনে খানিকটা হলেও চিন্তা বেড়েছিল। যদিও সিএবি কর্তারা পরিস্থিতি সামাল দিয়ে দিয়েছেন। এবং ম্যাচও যে নির্বিঘ্নে হবে তা নিয়ে কোনও সমস্যা নেই।

প্লেঅফে পৌঁছনোর পর প্রথম দল হিসাবে কলকাতায় পৌঁছে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। শনিবারই শহরে পৌঁছেছে গুজরাত টাইটান্সও। যদিও আবহাওয়া খারাপ থাকার জন্য তাদের বিমান অবতরণে খানিকটা দেরী হয়। এদিন ইডেন গার্ডেন্সে লখনউয়ের প্রস্তুতির কথা থাকলেও, শেষ মুহূর্তে এসে তারা তা বাতিল করে দিয়েছে। রবিবারও ইডেনে সন্ধে ছটা থেকে রয়েযে প্রস্তুতির সূচী।

close whatsapp