আফগান ম্যাচ জিতে কতটা সুবিধে হলো ভারতের? জানুন

Virat Kohli
Virat Kohli. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে পরপর পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচ হারের পর কার্যত সেমি ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে ভারত। শেষ আশা যদি আফগানিস্তা নিউজিল্যান্ডকে হারায়। তার আগে ভারতকে শেষ দুটি ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে, সেই সঙ্গে রান রেটও বাড়িয়ে রাখতেই হবে। যাতে আফাগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে ভারতেক সামনে সুযোগ আসতে পারে।

তাই আফগানিস্তান ম্যাচ ভারত দাপটের সঙ্গে জিতেছে। ৬৬ রানে ম্যাচ জিতে নেয় বিরাট বাহিনীরা। কিন্তু আফগানিস্তান ম্যাচ জেতার পর ভারতের কি আদৌ কতটা লাভ হলো সেটা দেখে নেওয় যাক- প্রথমেই বলে রাখা ভাল এই জয়ের ফলে টিম ইন্ডিয়ার নেট রান রেট উন্নত হলেও এখনোও তাদের ভাগ্যের চাবিকাঠি রয়েছে অন্যদের হাতেই। নিউজিল্যান্ড যদি নিজেদের বাকি দুই ম্যাচ জিতে যায়, তাহলে ভারতের করার আর কিছুই থাকবে না। তবে একটি ম্যাচও কিউয়িরা হারলে তখনও সমীকরণে চলে আসবে ভারতীয় দল এবং আসবে নেট রান রেটও।

একটি ম্যাচ জিতলই ভারতীয় দলের নেট রান রেট -১.৯ থেকে লাফিয়ে +০.০৭৩ হয়ে গিয়েছে। ভারতের জয়ে গ্রুপে সবথেকে ভাল নেট রান রেট থাকা আফগানিস্তানের কমে গিয়ে দাঁড়িয়েছে +১.৪৮১।  আফগানিস্তান যদি জেতে তাহলে সেক্ষত্রে তা ভারতীয় দলের পক্ষে যাবে। উপরন্তু, ভারত যেহেতু গ্রুপের শেষ ম্য়াচে মাঠে নামবে নমিবিয়ার বিপক্ষে, তাই কোয়ালিফাই করতে তাদের কী করা প্রয়োজন সে বিষয়ে একটা ধারণা থাকবে তাদের। সবশেষ একটাই কথা বলা চলে, অঙ্ক খুবই জটিল তাও দিনের শেষে ক্রিকেটে কী হতে পারে তা কেউ জানে না।

তবে আগামিকাল স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতকে বড় ব্যবধানে জিততেই হবে।

close whatsapp