নিউ জিল্যান্ডকে হারানোর ক্ষমতা রাখে আফগানিস্তান, তবে করতে হবে এই পাঁচ কাজ

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত এখন ভারী অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে। প্রথম দুটো ম্যাচে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের কাছে খারাপভাবে হারের পর, আফগানিস্তান ও স্কটল্যান্ড ম্যাচে দারুণভাবে জিতলেও বিদায়ের মুখে ভারত। দু ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত এখন তিন নম্বরে। শেষ ম্যাচে সোমবার নামিবিয়াকে হারালে টিম ইন্ডিয়া ৬ পয়েন্টে চলে যাবে। যেখানে নিউ জিল্যান্ড এখন ৬ পয়েন্টে দাঁড়িয়ে। তাই শেষ ম্যাচে কিউইরা জিতলে ৮ পয়েন্ট পেয়ে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠে যাবে, বিদায় নেবে ভারত। এটাই সরাসরি অঙ্ক। এবার ভারতকে যদি সেমিফাইনালে উঠতে হয়, তাহলে আফগানিস্তানকে হারাতেই হবে কিউইদের।

কীভাবে সেটা সম্ভব? শক্তিশালী কিউইদের কি হারাতে পারবে আফগানিস্তান। আমরা বলছি, সম্ভব, অবশ্যই সম্ভব। জানুন যে পাঁচ উপায়ে সেটা সম্ভব।

১) রশিদ খান ম্যাজিক
আফগানিস্তানের তুরুপের তাস হলেন রশিদ খান। রশিদের ঘূর্ণি চললে প্রতিপক্ষ ধরাশায়ী। রশিদ যে কতটা মারাত্মক হতে পারেন তা সবার জানা। নিজের দিনে রশিদ খান যে কোনও খেলার রঙ বদলে দিতে পারেন। কিউইদের বিরুদ্ধে রশিদ খানের ম্যাজিক আফগানদের জেতাতে পারে।

২) আফগান বোলিংয়ের জালেবি রূপ
আফগান জালেবি দুনিয়া বিখ্যাত। আফগানিস্তানের বোলিং আক্রমণে একটা জালেবি আছে। তা হল নবীন উল হক, হামিদ হাসান, গুলাবাদিন নাইব আর রশিদ খাবনের বোলিং চতর্ভুজে। পেস ও স্পিনের সুন্দর রসায়নে সাজানো আফগান বোলিং আক্রমণ। কিউই ব্যাটিংকে সমস্যায় ফেলার যাবতীয় রশদ তৈরি।

৩) প্রথমে ব্যাট করে ১৬০ প্লাস রান

এমনিতে টসে জিতলে সব দলই রান তাড়া করে জিততে চাইছে। কিন্তু তথাকথিত ছোটদলগুলি যখন বিশ্বকাপের মত টুর্নামেন্টে বড় দলগুলিকে হারায় তখন বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে ব্যাট করলে সুবিধা হয়। আফগানরা যদি প্রথমে ব্যাট করে ১৬০ রান করে তাহলে ম্যাচ জিততে সুবিধা হবে।

৪) মহম্মদ শাহজাদ-ঝাঝাই জুটির ঝড়
আফগানিস্তান ব্যাটিংয়ের স্তম্ভ হলেন দলের দুই ওপেনার মহম্মদ শাহজাদ ও হজরতুল্লা ঝাঝাই। দুজনে শুরুতে ঝড় তুলে কিউইরা চাপে পড়ে যাবে।

৫) স্পিন বোলিংয়ে কিউইদের অনভিজ্ঞতা

ক মাস আগেই বাংলাদেশে নিয়ে একেবারে খারাপভাবে হারে নিউ জিল্যান্ড। তখনই বোঝা গিয়েছিল কিউইরা ভাল স্পিন বোলিংয়ের সামনে একেবারে অন্ধ। আফগানিস্তানে অনেক ভাল স্পিনার আছেন, তাহলে?

close whatsapp