প্রথম একাদশে সূর্যকুমার যাদবকে না দেখে হতবাক প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্থ

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Image Source: BCCI)

ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগেই ঈশান কিষাণের প্রথম একাদশে না থাকা নিয়ে একটা ইহ্গিত দিয়েই দিয়েছিলেন রোহিত  শর্ম। তবে সূর্যকুমার য়াদবকে নিয়েকোনও বার্তা দেননি তিনি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতম একদিনের ম্যাচে নেমেছে ভারতীয় দল। সেই দলেই জায়গা হয়নি এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার সূর্যকুমার যাদবের। আর তাতেই যেন হকতবাক হয়ে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামাচরি শ্রীকান্থ। সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারকে প্রথম একাদশে দেখতে না পাওয়াটা তাঁকে ব্যথিতই করছে।

গত মরসুম থেকেই ভারতীয় দলের জার্সিতে অএসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোেয়েন্য়ি সিরিজের শেষ ম্যাচেও তিনিই ছিলেন ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড়। সেই ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরী এ,সেছিল তাঁর ব্যাট থেকে। মাত্র ৪৫ বলেই সেই ম্যাচে সেঞ্চুরী করছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরেই সেই ম্যাচে রানের পাহাড়ে পৌঁছেছি্ল ভারতীয় দল। সূর্যকুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সকলে। এই তারকা ক্রিকেটারকে এবার ভারতের একদিনের দলের জার্সিতেই দেখার অপেক্ষায় ছিলেন সকলে।

শেষ টি টোয়েন্টি ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন সূর্যকুমার যাদব

কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রথম একাদশ দেখার পরই চমকে গিয়েছেন সকলে। ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফর্ম্যান্স দেখানো সূর্যকুমার যাদবকে দলে না রেখেই এদিন প্রথম একাদশ তৈরি করেছিল টিম ইন্ডিয়া। এই সিদ্ধান্তটাই যেন মেনে নিতে পারছিলেন না প্রাক্তন বারতীয় ক্রিকেটার শ্রীকান্থ। একইসঙ্গে ঈশান কিষাণের না থাকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি শ্রীকান্থ।

স্টার স্পোর্টসেই তিনি জানিয়েছেন, “সূর্যকুমার যাদব ভারতীয় দলে নেই। এটা  সত্যিই আমার কাছে খুব দুঃখজনক। তাংর জন্য আমার খুবই খারাপ লাগছে। সূর্যকুমার যাদব ভারতীয় দলে নেই! প্রথম পাঁচের দিকে যখন আমি তাকাই, আমাপর সত্যিই জানতে ইচ্ছা করে যে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার কে। যখন দলে ঈশান কিষাণের মতো একজন ক্রিকেটার রয়েছেন, যিনি  সেই ম্যাচে ৩০০ রানও করতে পারতেন। এটা সত্যিই বিশ্বাস করা যা্চ্ছে না আমার পক্ষে। ঈশান কিষাণের জন্য এটা সত্যিই দূর্ভাগ্যের”।

শ্রীকান্থের মতে যেকোনও পরিস্থিতিতেই ভারতীয় দলে সূর্যকুমার যাদব েকন একেবারে অপরিহার্য। যেকোনও পজিশনে যেমন তিনি ব্যাটিং করতে পারেন, তেমনই সূর্যকুমার যাদবের হাতে রয়েছে অসাধারণ শট খেলার দক্ষতা।  যেকোনও পরিস্থিতি থেকেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই তারকা ক্রিকেটারের। সূর্যকুমার যাদবের মতো তারকা ক্রিকেটারকে ছাড়া প্রতম একাদশ মেনে নিতে পারছেন না শ্রীকান্থ।

close whatsapp