সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করার হাতছানি বিরাট কোহলির সামনে

Virat Kohli
Virat Kohli. (Photo by Cameron Spencer/Getty Images)

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। যদিও সেই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। এই একদিনের সিরিজেই ভারতীয় দলে ফিরতে চলেছেন দুই সিনিয়র তারকা ক্রিকেটার। সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলির সামনে এক বিরাট রেকর্ডের হাতছানি।  আর মাত্র একটি সেঞ্চুরী করতে পারলেই সচিন তেন্ডুলকরের এক রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি।

ঘরের মাঠে এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ড রয়েছেন সচিন েতেন্ডুলকরের। শ্রীলঙ্কার বিরুদ্ধেই সেই রেকর্ড ভাঙার হাতছানি এখন বিরাট কোহলির সামনে। সচিনের থেকে এই মুহূর্তে মাত্র একটি সেঞ্চুরীতে পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানে একটি সেঞ্চুরী পেলেই সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্ষ করবেন বিরাট কোহলি। জোড়া সেঞ্চুরী করতে পারলে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজেই সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি

এ্ই মুহূর্তে ঘরের মাঠে ২০টি সেঞ্চুরী করে সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। ম্যাচ খেলেছেন ১৬৪টি। সেখানেই বিরাট কোহলি এই মুহূর্তে ঘরের মাঠে ১০১টি ম্যাচ খেলে ১৯টি সেঞ্চুরী করতে পেরেছেন। সচিন তেন্ডুলকরের ঠিক পরেই রয়েছেন তিনি। শেষবার ঘরের মাঠে ২০১৯ সালে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। যদিও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেই সেই সেঞ্চুরী করেছিলেন তিনি। এবার প্রাক্তন বারত অধিনায়কের সামনে নতুন এক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।

প্রায় তিন বছর ধরে বিরাট কোহলির ব্যাটে ছিল রানের খরা। গত বছরের শেষের দিকেই ফর্মে ফিরেছেন প্রাক্তন বারত অধিনায়ক। এশিয়া কাপের মঞ্চেই শেষ ম্যাচে আফগানিস্তানের বিরদ্ধে কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপেও দুরন্ত পারফর্মযান্স দেখিয়েছিলেন তিনি। যদিও সেখানে সেঞ্চুরী করতে পারেননি। তবে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে কোনও ভুল হয়নি প্রাক্তন ভারত অধিনায়কের। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিদের শেষ ম্যাচেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি।

এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই বিশ্রাম কাটিয়ে ফিরে এসেছেন বিরাট কোহলি। সেই মঞ্চেই এখন সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তাঁর সামনে।

একদিনের ক্রিকেটে ঘরের মাঠে সর্বোচ্চ সেঞ্চুরী

সচিন তেন্ডুলকর – ২০

বিরাট কোহলি – ১৯

হাসিম আমলা – ১৪

রিকি পন্টিং – ১৩

রস টেলর – ১২

close whatsapp