চোট থেকে ফেরা হর্ষল পটেলের পাশে দাঁড়াচ্ছেন সূর্যকুমার যাদব
আপডেট করা - Sep 22, 2022 9:03 pm

চোট সারিয়ে অস্ট্রেলিয়া সিরিজেই ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল। চোটের জন্য বুমরার মতো এবার তিনিও খেলতে পারেননি এশিয়া কাপ। যদিও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন হর্ষল পটেল। দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজ য়ে হর্ষল পটেলের জন্যও বড় পরীক্ষা তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন হর্ষল পটেল। রান দেওয়ার সঙ্গে একটিও উইকেট তুলতে পারেননি এই তরুণ বোলার।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের দল গোছানোর জন্য এই ছটি ম্যাচই সবচেয়ে বড় সুযোগ। অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় শিবিরের বোলিং অপশনের মধ্যে অন্যতম অস্ত্র হর্ষল পটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে জসপ্রীত বুমরাহ না খেললেও, সেই ম্যাচে খেলানো হয়েছিল হর্ষল পটেলকে। কিন্তু প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। আর তাতেই হর্ষলকে নিয়ে কিন্তু খানিকটা গুঞ্জনও আরম্ভ হয়ে গিয়েছে।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন হর্ষল পটেল
এই পরিস্থিতি হর্।ল পটেলের পাশেই দাঁড়ালেন ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। তাঁর মতে সদ্য চোট সারিয়ে দলে এসেছেন হর্ষল পটেল। তাঁকে আরও খানিকটা সময় দেওয়া উচিত্। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন হর্ষল পটেল। ভুবনেশ্বর কুমারের পাশাপাশি এদিন হর্ষল পটেলও ব্যর্থ হয়েছিলেন। ৪ ওভারে একাই হর্ষল পটেল দিয়েছিলেন ৪৯ রান। যা নিয়ে ইতিমধ্যেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
এমন পরিস্থিতিতে হর্ষল পটেলের পাশে দাঁডি়য়েই বার্তা দিচ্ছেন সূর্যকুমার যাদব। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সদ্যই তিনি চোট সারিয়ে দলে ফিরেছেন। এটুকু সময় তো তাঁকে দিতেই হবে”।
হর্ষল পটেল প্রসঙ্গে সূর্যকুমার যাদব আরও জানিয়েছেন, “হর্ষল পটেলের স্লোয়ার ও বলের ভ্যারিয়েশন বোঝাটা খুবই কঠিন একটা ব্যপার। আমি যতবার তাঁকে নেটে মুখোমুখি . একটা কথা বলতেই পারি যে তাঁর বোলিং বোঝাটা খুবই কঠিন একটা কাজ। তিনি তাঁর বোলিং নিয়ে যথেষ্ট কঠিন পরিশ্রম করে চলেছেন”।
প্রথম ম্যাচে বড় রান করেও হারতে হয়েছে ভারতীয় দলকে। দ্বিতীয় ম্যাচে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলেই সিরিজ সমতায় আনতে পারবে টিম ইন্ডিয়া। সেখানেইহর্ষল পটেলও ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।