ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ
আপডেট করা - Jan 16, 2023 10:16 pm

দেশের জার্সিতে ফেরার লক্ষ্যে কী রবীন্দ্র জাদেজার পথেই জসপ্রীত বুমরাহ। সবকিছু ঠিকঠাক চললে চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফের ফিরতে পারেন ভারতীয়দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে এই প্রসঙ্গে কিছু জানানো হয়নি। কিন্তু বোর্ডের অন্দরে কান পাতলে তেমনটাই শোনাযাচ্ছে। ভারতীয় দলে ফিরলেও শেষপর্।ন্ত ফের ছিটকে গিয়েছেন তিনি। এখনও পর্যন্ত নাকি ১০০ শতাংশ সুস্থ নন জসপ্রীত বুমরাহ। এই মুহূর্তে রিহ্যাব সেশনেই রয়েছেন জসপ্রীত বুমরাহ। এরপরই ফিটনেস ট্রেনিংয়ের জন্য ফের একবার এনসিএ-তে যাবেন তিনি।
এনসিএ-তে ফিটনেস ট্রেনিংয়ে পাশ করার পর নাকি ঘরোয়া ক্রিকেটেই ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। সেখানেই তাঁর ম্যাচ ফিটনেস পরীক্ষ হওয়ার পর ভারতীয় দলে ফিরবেন তিনি। সবকিছু ঠিকঠাক চেললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টেস্টে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। তবে ঘরোয়া ক্রিকেটের মধ্যে দিয়েই যে তাঁকে ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে সেই ইঙ্গিত একেবারে স্পষ্ট।
গতবছরের অক্টোবর মাস থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছে জসপ্রীত বুমরাহ
গতবছর অক্টোবর থেকেই চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। নতুন বঠরে শ্রীলঙ্কার বিরুদ্ধেই একদিনের সিরিজের স্কোয়াডে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু সেই সিরিজ শুরু হওয়ার আগেই ফের ছিটকে গিয়েছিলেন তিনি। শোনাগিয়েছিল তাঁর পিঠের সমস্যা নাকি পুরোপুরি সারেনি। আর সেি কারণেই বাড়তি ঝুঁকি নিতে নারাজ ছিল সকলে। সামনেই রয়েছে ঘরের মাঠে বিশ্বকাপ। সেখানে যে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না।
এশিয়া কাপের আগেই পিঠের পেশীতে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপের মঞ্চে তাঁর অভাব পূরণ করতে পারেননি কোন বোলারই। এরপর অবশ্য ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। কিন্তু বেশীদিনের জন্য বাইশগজে থাকতে পারেননি জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই ফের সেই পুরনো চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকেই আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে।
টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও জসপ্রীত বুমরাহ ছিলেন অনুপস্থিত। এবার সামনে রয়েছে ঘরের ামঠে একদিনের বিশ্বকাপ। সেখানে যে ভারতীয় দলের েই তারকা বোলার অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। এনসিএ-তে ফিটনেস টেস্ট পাশ করার পরই ভারতীয় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু সেই পুরনো সমস্যার জেরেই ছিটকে গিয়েছিলেন। এই মুহূর্তে রিহ্যাব সেশন চলছে তাঁর। কয়েকদিন পর ফের এনসিএ-তে িটনেস ট্রেনিংয়ে যাবেন তিনি। সেখানে পাশ করতে পারলেই ঘরোয়া ক্রিকেট দিয়ে প্রত্যাবর্তন করতে পারেন জসপ্রীত বুমরাহ।
এই পথে হেঁটেই ভারতীয় দলে ফেরার রাস্তা করেছিলেন রবীন্দ্র জাদেজা। এবার শোনাযাচ্ছে জসপ্রীত বুমরাও নাকি সেই একই পথে হাঁটতে চলেছেন।