অশ্বিনের হয়ে বড় সওয়াল গাভাসকারের

Sunil Gavaskar and Ravichandran Ashwin
Sunil Gavaskar and Ravichandran Ashwin. (Photo Source: Getty Images)

এবার রবিচন্দন অশ্বিনকে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে নিয়ে আসার পরামর্শ দিলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার। প্রসঙ্গত, টি ২০ বিশ্বকাপে টিকে থাকতে গেলে রবিবার নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ছিল ডু অর ডাই। কিন্তু এতো গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করার মানসিকতাও দেখা গেল না টিম ইন্ডিয়ার কোনও ব্যাটারের। বল যে আনপ্লেয়েবল ছিল এমনটা কিন্ু নয়। কিন্তু তার ভুল শট নির্বাচনে একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেন। জাদেজা যদি শেষ মুহূর্তে ঝোড়ো ব্যাটিং না করত তাহলে ভারত হয়তো ১০০ রানের গণ্ডিও পেরত না।

এদিন টস করতে এসে ভারত অধিনায়ক জানান তাঁর দলে দুটি পরিবর্তন হয়েছে। একটি ফোর্সড এবং আরেকটি ভূবনেশ্বর কুমারের জায়গায় শার্দুল ঠাকুর। এবার ফোর্সড চেঞ্জ যেটি হয়েছে সেটি সূর্যকুমার যাদবের জায়গা ইশান কিসান। নিঃসন্দেহে বড় পরিবর্তন। ফর্মে থাকা ইশান কিসানের জায়গা প্রথম একাদশে থাকা উচিত। কিন্তু কীভাবে রোহিত শর্মাকে তিন নম্বরে নামিয়ে ইশান কিসান আর কেএল রাহুল ওপেন করতে নামতে পারে, তার কোনও যুক্তি কেউ দিতে পারেনি। আর এই ব্যাটিং অর্ডার নিয়েই প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকার।

এবার গাভাসকারের মতে, ‘‘অশ্বিন বিশ্বের অন্যতম সেরা বোলার। বাঁ-হাতি, ডান হাতি দু’ধরনের ব্যাটারের বিরুদ্ধেই সমান কার্যকরী। আফগানিস্তানের স্পিন আক্রমণে বৈচিত্র্য অনেক বেশি। মুজিব উর রহমান না খেলতে পারলেও ওদের স্পিনারের অভাব নেই। ভারতকে সেটা ভাবতে হবে।’’

গাভাসকারের সংযোজন, ‘‘বরুণকে খেলতে ওদের বিশেষ সমস্যা হবে বলে মনে হয় না। তাই অশ্বিনকে খুব দরকার। আর যদি দল এমন কোনও স্পিনারকে চায় যে হাওয়ায় ধীরে বল করে তা হলে রাহুল চহারের কথা ভাবতে পারে।’’