টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন গাভাসকার

Sunil Gavaskar and Rohit Sharma
Sunil Gavaskar and Rohit Sharma. (Photo Source: Getty Images)

টি ২০ বিশ্বকাপে টিকে থাকতে গেলে রবিবার নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ছিল ডু অর ডাই। কিন্তু এতো গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করার মানসিকতাও দেখা গেল না টিম ইন্ডিয়ার কোনও ব্যাটারের। বল যে আনপ্লেয়েবল ছিল এমনটা কিন্ু নয়। কিন্তু তার ভুল শট নির্বাচনে একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেন। জাদেজা যদি শেষ মুহূর্তে ঝোড়ো ব্যাটিং না করত তাহলে ভারত হয়তো ১০০ রানের গণ্ডিও পেরত না।

এদিন টস করতে এসে ভারত অধিনায়ক জানান তাঁর দলে দুটি পরিবর্তন হয়েছে। একটি ফোর্সড এবং আরেকটি ভূবনেশ্বর কুমারের জায়গায় শার্দুল ঠাকুর। এবার ফোর্সড চেঞ্জ যেটি হয়েছে সেটি সূর্যকুমার যাদবের জায়গা ইশান কিসান। নিঃসন্দেহে বড় পরিবর্তন। ফর্মে থাকা ইশান কিসানের জায়গা প্রথম একাদশে থাকা উচিত। কিন্তু কীভাবে রোহিত শর্মাকে তিন নম্বরে নামিয়ে ইশান কিসান আর কেএল রাহুল ওপেন করতে নামতে পারে, তার কোনও যুক্তি কেউ দিতে পারেনি। আর এই ব্যাটিং অর্ডার নিয়েই প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকার।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে গাভাস্কার বলেন, ‘‘আমি জানি না ব্যর্থতার ভয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না। রোহিতের মতো বড় ব্যাটারকে তিনে পাঠানো হল। কোহলী নিজে চারে নামল। ঈশান কিশনের মতো এক জন তরুণকে ওপেন করার দায়িত্ব দেওয়া হল, যা কাজে এল না।’’

এরপরে গাভাস্কারের সংযোজন, ‘‘এই সিদ্ধান্তে রোহিতকে বুঝিয়ে দেওয়া হল ট্রেন্ট বোল্টের বাঁ-হাতি বোলিংয়ের সামনে তোমার উপর ভরসা রাখতে পারছি না। এরকম করলে সেই ক্রিকেটারেরও মনে হতে পারে সত্যি হয়তো তার সেই ক্ষমতা নেই। যদি ঈশান ৭০ রান করে দিত তা হলে সবাই সেই সিদ্ধান্তের প্রশংসা করত। কিন্তু তা না হওয়ায় সমালোচনা তো হবেই।’’

close whatsapp