ভারতের বিরুদ্ধে তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন স্টিভ স্মিথ

Steve Smith
Steve Smith. (Photo Source: Twitter)

ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যে এই মঞ্চেই দুই দল নিজেদের পারফরম্যান্স ঝালিয়েদেখে নিতে চলেছে তা নিয়েকোনও সন্দেহ নেই। যদিও বারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগে একাধিক চোট আঘাতে জর্জরিত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা। মিচেল মার্শ, মিচেল স্টার্করা নেই ভারতের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজে। সেখানেই ভারতের বিরুদ্ধে মিচেল মার্শের জায়গায় কে ব্যাটিং করবে তা নিয়েই ছিল জল্পনা। ম্যাচের ২৪ ঘন্টা আগে সেই জল্পনাই ওড়ালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যার ফিঞ্চ।

মিচেল মার্শের পরিবর্তে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তিন নম্বরে দেখা যাবে স্টিভ স্মিথকেই। কার্যত সেভাবেই নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। স্টিভ স্মিথকে দিয়েই এবার ভারতের বিরুদ্ধে ফাস্ট ডাউনে ব্যাটিং করানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সম্প্রতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেএবার বারতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজেদুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন স্টিভ স্মিথ।

মিচেল মার্শের পজিশনেই স্টিভ স্মিথকে খেলানোর ভাবনা অস্ট্রেলিয়ার

এবার ভারতের বিরুদ্ধেও যে স্টিভ স্মিথের ওপরই অস্ট্রেলিয়া একটু বেশী ভরসা করছে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই তাঁকে নিয়ে পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অস্ট্রেলিয়ার প্রধান কারিগড় ছিলেন মিচেল স্টার্ক।কিন্তু ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে বিশেষ ঝুঁকিও নিতেচায়না অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।কারণ ২৭ দিন পরই অস্ট্রেলিয়ার মাটিতে হতেচলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ।

সেই সিরিজ শুরু হওয়ার আগেই অ্যারণ ফিঞ্চ জানিয়েছেন, “মিচেল মার্শ ছিটকে যাওয়ার পর স্টিভ স্মিথকেই এবার আমরা তিন নম্বরে খেলানোর পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা খুব ভালভাবেই জানি যে স্টিভ স্মিথ কতটা দক্ষ একজন ক্রিকেটার। প্রতিটি  ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই স্টিভ স্মিথ। গেম স্কীলের পাশাপাশি তাঁর এই খেলায় কতটা দক্ষতা রয়েছে তা ভালভাবেই জানি আমরা। স্টিভ স্মিথকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে রয়েছি আমরা”।

আগামী ২০ সেপ্টেম্বর মোহালীতে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রলিয়া। অস্ট্রেলিয়া দলের বেশকিছু তারকা ক্রিকেটার ভারতীয় দলের বিরুদ্ধে এই সিরিজে নেই। যদিও তা নিয়ে এখন ভাবতে খুব একটা নারাজ অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। বরং ভারতীয় দলের বিরুদ্ধে জেতাই এখন একমাত্র নজর অস্ট্রেলিয়ার। এই সিরিজে অ্যারণ ফিঞ্চের দিকেও নজর রয়েছে সকলের।

close whatsapp