সিডনিতে অর্ধশতরান করে বিরল নজির স্টিভ স্মিথের

Justin Langer and Steve Smith
Justin Langer and Steve Smith. (Photo by Ryan Pierse/Getty Images)

সিডনিতে বছরের প্রথম টেস্টে নেমেই বিরল নজির স্টিভ স্মিথের। সচিন তেন্ডুলকর থেকে ডন ব্র্যাডম্যানও করতে পারেননি, সেটাই করে দেখালেন সিডনিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসাবে বছরের শুরুতে নিজের প্রথম টেস্টে অর্ধশতরান করলেন স্টিভ স্মিথ। আর এই রেকর্ড দেখেই আপ্লুত এবং অবাকও সকলে।

এবারের অ্যাশেজে দুরন্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। গত বছর বক্সিং ডে টেস্টেই ইংল্যান্ডকে হারিয়ে এবারের অ্যাশেজ পাকা করে ফেলেছে অস্ট্রেলিয়া। এখন তাদের লক্ষ্য ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৫-০-এ হারানো। সেই লক্ষ্যে শুরুটাও বেশ ভালই করেছে ব্যাগি গ্রীনরা। অন্তত দ্বিতীয় দিনের শেষে সিডনিতে ম্যাচের রাশ তো অস্ট্রেলিয়ার দখলেই। আর সেটাও উসমান খোয়াজা ও স্টিভ স্মিথের হাত ধরেই। আর এদিনই বছরের প্রথম অর্ধশতরান করে ক্রিকেটের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছেন তিনি।

অ্যাশেজের শুরু থেকেই এবার বেশ ভাল ফর্মে রয়েছেন স্টিভ স্মিথ। রয়েছেন রানের মধ্যেও। সেই ধারাটা নতুন বছরেও অব্যহত। সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনই ব্যাট হাতে নেমেছিলেন তিনি। সেদিন বিশেষ কিছু করার সময় পাননি। দ্বিতীয় দিন ম্যাচের শুরু থেকে উসমান খেয়াজার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে অস্ট্রেলিয়ার বড় রানের ভিতটা মজবুত করার অন্যতম কারিগড় ছিলেন তিনিই। হয়ত শতরান পাননি। কিন্তু তাঁর অর্ধশতরানটা ওই সময় যে অজি শিবিরের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন স্টিভ স্মিথ। আর সেই সময়ই ক্রিকেটের ইতিহাসে নতুন নজিরটাও গড়ে ফেলেন স্টিথ। ৬৭ রানের দুরন্ত ইনিংসে তিনি খেলেছেন ১৪১টি বল। গোটা ইনিংসে রয়েছে ৫টি ওভার বাউন্ডারি। আর সেইসঙ্গেই সচিন, ডন ব্র্যাডম্যানরা যা করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন তিনি।

যদিও এদিন ম্যাচের সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছেন উসমান খোয়াজা। ট্রেভিস হেডের করোনায় হওয়ায় সেই জায়গায় অস্ট্রেলিয়া শিবিরে সিডনি টেস্টের জন্য ডাক পেয়েছিলেন উসমান খোয়াজা। আর প্রত্যাবর্তনেই সেঞ্চুরি ইনিংস। ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলে এদিন ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনিই। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে অস্ট্রেলিয়াই।

 

close whatsapp