জো রুটের স্কুপ শট খেলার প্রশংসাতেই প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন

Joe Root
Joe Root. (Photo Source: Mike Egerton/PA Images via Getty Images)

ইংল্যান্ডের হয়ে বরাবরই নিজের পারফরম্যান্স দেখিয়ে এসেছেন জো রুট। মাঝে সময়টা খারাপ গেলেও নেতৃত্বের ভারটা  ছেড়ে দেওয়ার পর যেন ফের একবার স্বমহিমায় জো রুট। এবারের অ্যাশেজের মঞ্চেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন জো রুট। সেইসঙ্গে তাঁর আক্রমমাত্মক ক্রিকেট এবং স্কুপ শট সকলকে অবাক করে দিয়েছিল। এমন পারফরম্যান্স দেখে আপ্লুত প্রাক্তন ইংল্যান্ড তারকা ক্রিকেটার কেভিন পিটারসনও। তাঁর মতে গত দুই মাস আইপিএলের মঞ্চে কাটানোটাই নাকি অনেকটা বদলে দিয়েছে জো রুটকে।

এবারের আইপিেলে রাজস্থান রয়্যালস শিবিরে ছিলেন জো রুট। সেখানে অবশ্য রাজস্থান রয়্যালস হয়ে খুব একটা বেশী ম্যাচ খেলতে দেকা যায়নি জো রুটকে। শেষের দিকেই কয়েকটি ম্যাচে দেখা গিয়েছিল  ব্রিটিশ শিবিরের এই তারকা ক্রিকেটারকে। সেখানেই নেট অনুশীলনের সময় জো রুটকে মাঝেমধ্যেই রিভার্স স্কুপ শট খেলতে দেখা গিয়েছিল। সেই প্রশিক্ষণই যে এবার ইংল্যান্ডের জার্সিতেও কাজে লাগাচ্ছেন জো রুট তা বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন ইংল্যান্ড তারকা কেভিন পিটারসনের মুখেও সেই কথাই শোনা গেল  এবার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন জো রুট

তাঁর মতেও শেষ দুই মাস আইপিএলের মঞ্চে থাকাটা জো রুটকে অত্যন্ত সাহায্য করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন জো রুট। কার্যত তাঁর হাত ধরেই ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৯৩ রানে পৌঁছতে পেরেছিল। সেখানেই ১৫২ বলে ১১৮ রনের ইনিংস খেলেছিলেন জো রুট। তাও একেবারে আলাদা ছন্দে।  সেখানেই সেঞ্চুরী করেছিলেন তিনি রিভার্সস্কুপ শট খেলে। আর সেটা দেখার পর থেকেই আপ্লুত কেভিন পিটারসন।

তিনি এই প্রঙ্গে জানিয়েছেন, “তাঁর ক্ষুরধার মস্তিষ্ক এবং খেলার যে দক্ষতা রয়েছে, তাতে জো রুটের কাছে আকাশটাই হল সীমা। তাঁর টেস্টের ম়্চে ১১ হাজার রান রয়েছে। তিনি ভাবতেই পারতেন যথেষ্ট হয়েছে। কিন্তু জো রুট প্রতিদিন সকালেই যখন মাঠে সেন নিজেকে কেমনভাবে আরপও উন্নত করে তুলতে পারেন সেদিকেই নজর রয়েছেন এই তারকা ক্রিকেটারের। আইপিএলে যে দু মাস তিনি কাটিয়েছেন, এই শটের পিছনে সেই প্রতিযোগিতারই অবদান রয়েছে”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধীর গতিতে নয়, বেশ ভাল আক্রমমাত্মক মেজাজেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন জো রুট। এই মুহর্তে তিনি যে সম্পূর্ণ অন্য মেজাজে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ইনিংসেও রুটের ৪৬ রান ইংল্যান্ডকে নিজেদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp