২৫০ রানের লিড নিতে পারলেই এগিয়ে থাকবে ইংল্যান্ড, মত মাইকেল ভনের
আপডেট করা - Jun 19, 2023 7:15 pm

প্রথম দিন ৩৯৩ রানে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ইনিংস ঘো,মার পর তেকেই নানান সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার পাল্টা লড়াইটা দেখে সকলেই বেশ অস্বস্তিতেও পড়ে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিল ব্রিটিশরা. অস্ট্রেলিয়াকে ৩৮৬ রানে শেষ করে দিয়েছিল ইংল্যান্ড। ৭ রানে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে ব্রিটিশ বাহিনী। সেখানেই তাদের নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে ২৫০ করতে পারলেই ইংল্যান্ড এগিয়ে থাকবে।
এই মুহূর্তে যে মানসিকতা ইংল্যান্ড ক্রিকেট দল প্রদর্শন করছে। সেখানে অস্ট্রেলিয়ার সামনে যে একের পর এক চ্যালেঞ্জ তারা ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডকে নিয়ে আশার সুরই শোনাযাচ্ছে মাইকেল ভনের গলায়। তাঁর মতে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড যদি ২৫০ রানের ওপরক লক্ষ্য দিতে পারে, তবে সেই রান তাড়া করে জেতাই অস্ট্রেলিয়ার পক্ষে যথেষ্ট কঠিন হবে বলে মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
প্রথম ইনিংসে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৯৩ রান করেছিল ইংল্যান্ড। যদিও অস্ট্রেলিয়ান বোলাররা তাদের অল আউট করতে পারেনি। সেই রানেই ইনিংস ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। বেন স্টোকসের সেই সিদ্ধান্ত নিয়ে নানান কথাবার্তাও শোনা গিয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে্ছি্লেন উসমান খোয়াজা। যদিও শেষপর্যন্ত ইংল্যান্ডের বাজবল ক্রিকেটেরই সাফল্য এসেছিল। অস্ট্রেলিয়াকে ৩৮৬ রানেই থামিয়ে দিতে পেরেছিল ব্রিটি্শ বাহিনী। সাত রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে ইংল্যান্ড। তাদেরকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মাইকেল ভন।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে আমি ইংল্যান্ডের পজিশনে রয়েছি। একমাত্র এই বাজবল পারফরম্যান্স এই মুহর্তে বিশ্বের অন্যতম সেরা পারফরর্মার ন্যাথান লিয়নের মধ্যে রয়েছে। এখানে অবশ্য সিমারদের জন্যও বেশ খানিকটা সাহায্য রয়েছে। একানে প্রধান চাবিকাঠি হল ইংল্যান্ডের ক্রিকেটাররা কেমনভাবে ন্যাথান লায়নকে খেলে। ইংল্যান্ড যদি ২৫০ রানের গন্ডী টপকে যেতে পারে, তবে তা অস্ট্রেলিয়ার কাছে অত্যন্ত কঠিন একটা লক্ষ্য হবে।
এই মুহূর্তে ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়েই চর্চা তুঙ্গে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ধারা ব্রিটিশ বাহিনী ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।