রবীন্দ্র জাদেজার ব্যাটে রান না থাকলেও তা নিয়ে চিন্তিত নন স্টিফেন ফ্লেমিং

Stephen Fleming
Stephen Fleming. (Photo Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে এবারের আইপিএলে প্লেফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। এরপর থেকেই অনেকে রবী্দ্র জাদেজার পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। এখনও পর্যন্ত আইপিএলে জাদেজার ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায়নি। কোনওরকম ঝোরো ইনিংস খেলতেও ব্যর্থ হয়েছেন তিনি। এমনকি শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে রান তাড়া করতে নেমেও ব্যর্থ হয়েছেন তিনি। যদিও এসব নিয়ে খুব একটা চিন্তিত নন চে্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। রবীন্দ্র জাদেজার পাশেই দাঁড়াচ্ছেন তিনি।

গত বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। প্লে অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হত তাদের। সেই ম্যাচেই ৬ নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু শেষপর্যন্ত থেকে দলকে জেতাতে ব্যর্থই হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। মাত্র ৩ রানেই সেই ম্যাচে সাজঘরে ফিরতে হয়েছিল রবীন্দ্র জাদেজাকে।

এবারের আইপিএল শুরুর আগে হঠত্ই মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব রবীন্দ্র জাদেজার হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু আইপিএলের শুরু থেকেই সেই দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়েছিলেন জাদেজা। তাঁর নেতৃ্ত্বে চেন্নাই সুপার কিংস যেমন একের পর এক ম্যাচ হেরেই চলেছিল, তেমনই জাদেজার ব্যাটেও রানের দেখা ছিল না। আর তা দেখার পর থেকেই জাড্ডুকে নিয়ে সকলের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল।

বেঙ্গালুরুর কাছে হেরে প্লে অফের আশা কার্যত শেষ চেন্নাই সুপার কিংসের

এরপরই আইপিএলের মাঝপথে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব মহেন্দ্র সিং ধোনি হাতে তুলে দিয়েছিলেম রবীন্দ্র জাদেজা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই ফের নেতা হিসাবে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ম্যাচেই জয়ের মুখ দেখেছিল চেন্নাই সুপার কিংস। এরপর তাদের সামনে  লক্ষ্য ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে ১৭৪ রানে লক্ষ্যে শুরুটা রুতুরাজ গোয়কায়োড় এবং ডেভন কনওয়ে শুরুটা ভাল করে গেলেও, শেষরক্ষা করতে পারেনি চেন্নাই।

অধিনায়কত্বের চাপ ছেড়ে রানের মধ্যে ফিরতে চেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই রবীন্দ্র জাদেজার সামনে ছিল সেই সুযোগ। কিন্তু তিনি পারেননি। মাত্র ৩ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। আর আইপিএলের মঞ্চে জাদেজার এমন পারফরম্যান্স চিন্তা বাড়াতেই পারে সকলের। যদিও স্টিফেন ফ্লেমিং কিন্তু এই নিয়ে একেবারেই ভাবতে নারাজ।

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “এই বিষয় নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। কারণ টি টোয়েন্টি ক্রিকেট সবসময়ই যথেষ্ট কঠিন। আর যখন কেউ পাঁচ কিম্বা ৬ নম্বরে ব্যাটিং করতে নামেন, তাঁর হাতে সময়ও অনেক কম থাকে। তবে এদিকে আমরা নজর দেব এবং আগামী ম্যাচগুলোতে দলের কম্বিনেশন নিয়েও ভাবব”।

আইপিএল শুরুর আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু আইপিএলের মঞ্চে সেই ধারা অব্যহত রাখতে পারেননি তিনি। ১০ ম্যাচ খেলে জাদেজার রান মাত্র ১১৩। উইকেটও পেয়েছেন মাত্র ৫ টি।

close whatsapp