চেন্নাইয়ের হারের পর শিশিরকেই দুষছেন স্টিফেন ফ্লেমিং, নায়াগ্রা ফলসের সঙ্গে তুলনা করলেন তিনি

Stephen Fleming
Stephen Fleming. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে সবচেয়ে বড় ফ্যাক্টর শিশির। যে কারণে বারবারই সমস্যায় পড়ছেন বোলাররা। লখনউ সুপার জায়ান্টাস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেও দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় বারবার বোলাররা শিশির নিয়ে সমস্যায় পড়েছিল বোলাররা। আর এই অবস্থা দেখার পর নিজের মুখ বন্ধ রাখতে পারেননি চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। মুম্বইয়ের শিশিরকে নায়াগ্রা ফলসের সঙ্গে তুলনা করেছেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। ম্যাচ শেষে সেই কথা বলতে দ্বিধা করেননি তিনি।

আইপিএলের ইতিহাসে এই প্রথমবার পরপর দুই ম্যাচই হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। যে চিত্র আইপিএলে এর আগে কখনও দেখা যায়নি। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। আর দ্বিতীয় ম্যাচে বিরাট রান করেও শেষরক্ষা করতে পারেনি চেন্নাই সুপার কিংস। ২১০ রান করেও লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারেনি চেন্নাই সুপার কিংস। যদিও ম্যাচ শেষে মাঠের শিশির সমস্যাকেই দুষছেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং।

মুম্বইয়ের শিশির সমস্যা নিয়ে চিন্তিত চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং

এদিনের ম্যাচে বারবারই সেই দৃষ্য দেখা গিয়েছে। বিশেষ করে স্পিনাররা সবচেয়ে বেশী সমস্যায় পড়েছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। লখনউ ব্যাটেরদের বিরুদ্ধে বল করতে গিয়ে বেশ কয়েকবারি বোলারদের সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। রবীন্দ্র জাদেজার হাত থেকে বল ফস্কে যেতেও দেখা গিয়েছে এক দুবার। যে কথা ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারদের মুখেও শোনা গিয়েছে। এবার সেই প্রসঙ্গে নিয়ে সোচ্চ্বার হয়েছেন চেন্নাই সুপার কিংস কোচও।

ম্যাচ শেষ হওয়ার সময়ই সম্প্রচারকারী সংস্থায় স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, “যদি শুরু থেকে দেখা যায় তবে বোঝা যায় যে স্পিনের অপশনটা নেওয়া কতটা কঠিন ছিল। কারণ যেভাবে এখানে মা ভিজে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যেন নায়াগ্রা ফলস। লখনউ অবশ্যই দুর্দান্ত ক্রিকেট খেলেছে। কিন্তু এই পরিস্থিতিতে ম্যাচ খেলাটাও যথেষ্ট কঠিন ছিল। স্পিনারদের জন্য বলের গ্রিপিংটাই সবচেয়ে জরুরী”।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এদিন চেন্নাই সুপার কিংসের হারের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে গিয়েছিলেন তুষার দেশপান্ডে ও মুকেশ চৌধরী। তুষর রান দেন ৪ ওভারে ৪০ এবং মুকেশ ৩.৩ ওভার বল করে রান দেন ৩৯। আর তাতেই চেন্নাইয়ের হাত থেকে ম্যাচ কার্যত বেরিয়ে গিয়েছিল। আর এসবের পিছনে অন্যতম প্রধান কারণ হল শিশির সমস্যা। যার জেরে বারবারই বোলারদের হাত থেকে বেড়িয়ে যেতেও দেখা গিয়েছে। অনিচ্ছাকৃত ওয়াইডও হতে দেখা গিয়েছে বারবার।

একইরকমভাবে রবীন্দ্র জাদেজাও এদিন সেভাবে বোলিং পারফরম্যান্স দেখাতে পারেননি। মাত্র ২ ওভারে ২১ দিতে দেখা গিয়েছে তাঁকে। আর এসবের পিছনে শিশর যে একটা বড় ভূমিকা নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর এসব দেখেই খানিকা চিন্তিত চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং।

close whatsapp