আইপিএলের মঞ্চে বিরাট কোহলি ও ঋষভ পন্থের থেকে নানান পরামর্শ চান ইয়াশ ধুল
আপডেট করা - Mar 8, 2022 3:13 pm

ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইয়াশ ধুল। আইপিএলের মঞ্চে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। কারণ একটাই বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। প্রাক্তন বারত অধিনায়কের ভক্ত তিনি। বিরাটের খেলা দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্নটা আরও মজবুত হয়েছিল ইয়াশ ধুলের। আলন্ন আইপিএলের মঞ্চেই সেই বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের স্বপ্নটাও পূরণ হবে তাঁর। সানাসামনি বিরাট কোহলির থেকেঅ নানান পরামর্শ পেতে মরিয়া ইয়াশ। একইসঙ্গে ঋষভ পন্থের সঙ্গেও দেখা করার অপেক্ষায় রয়েছেন তিনি।
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেই সকলের নজর কে়ড়েছিলেন ইয়াশ ধুল। এরপরই বিশ্বকাপের মঞ্চে নামেন এই উঠতি তারকা। সেখানেও হ্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স তিনি দেখিয়েছেন। করোনা আক্রকান্ত হলেও, সেই জায়গা থেকে ফিরে এসে ফের নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই তরুণ ক্রিকেটার। সেই থেকেই সকলের আলোচনার কেন্দ্রে ইয়াশ ধুল।
আইপিএলে যে তিন বড় দল পেতে চলেছেন, তা আগে থেকেই অনেকেই বুঝে গিয়েছিলেন। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নামবেন এই তরুণ ক্রিকেটার ইয়াশ ধুল। দিল্লি তাঁর নিজের শহরে। সেই শহরের হয়েই এবার আইপিএলের মঞ্চে নামছেন ইয়াশ ধুল। একদিনে যেমন সেই আনন্দ রয়েছে, তেমনই রয়েছে বিরাট কোহলির বিপক্ষে খেলতে নামার অপেক্ষাও। যাঁকে দেখে ক্রিকেট খেলার অনুপ্রেরণা পেয়েছেন, সেই বিরাট কোহলির থেকেই এবার ক্রিকেটের পাঠ নিতে চান তিনি।
আইপিএলের মঞ্চে বিরাট কোহলি ও ঋষভ পন্থের থেকে ক্রিকেটের পাঠ নিতে চান ইয়াশ ধুল
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে ইয়াশ ধুল জানান, “বিরাট ভাইয়ার সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে রয়েছি। তিনিই আমার অনুপ্রেরণা। তাঁর সঙ্গে দেখা করতে চাই এবং নানান বিষয়ে বহু পরামর্শও নিতে চাই আমি। তাঁর ফিটনেস বজায় রাখা থেকে চাপের মুহূর্তে খেলা, ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখা, সমস্ত কিছু সম্বন্ধে জানতে চাই। তাঁর থেকে জানতে চাইব কেমনভাবে তিনি দলের প্রতিটি সদস্যকে সামলেছেন এবং চাপহীন ভাবে খেলার পরামর্শ দিয়েছেন। এই সমস্ত কিছুই বিরাট কোহলির থেকে শিখতে চাই”।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি অধিনায়কের ভূমিকাতে থাকলেও, আইপিএলের মঞ্চে ইয়াশ ধুলের অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর নেতৃত্বে খেলার জন্যও মুখিয়ে রয়েছেন এই তরুণ ক্রিকেটার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ঋষভ ভাই একজন খুব ভাল মোটিভেটর এবং ভাল অধিনায়কও। আমি তাঁর থেকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা শিখতে চাই। একইসঙ্গে কেমনভাবে মাঠে সবকিছু সামলান তিনি, সেটাও শিখতে চাই”।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর রঞ্জি ট্রফির মঞ্চেও দুরন্ত অভিষেক হয়েছে ইয়াশ ধুলের। প্রথম ম্যাচেই শতরান পেয়েছেন তিনি। রঞ্জির তৃতীয় ম্যাচেই পেয়েছেন দ্বিশতরান। ভারতীয় ক্রিকেটের এই ভবিষ্যত তারকাকে নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত সকলে। সাদা বলে সাফল্য পাওয়ার পর লাল বলেও সাফল্য এসেছে তাঁর। এবার টি টোয়েন্টি ফর্ম্যাটে সাফল্যের অপেক্ষায় ইযাশ ধুল।