‘এসএসএস নাকি আরআরআর’ – রুদ্ধশ্বাস ম্যাচের পরে হায়দ্রাবাদ ও রাজস্থানের মধ্যে লেগে গেল টুইট-যুদ্ধ
শেষ বলে ছয় মেরে জয় তুলে নিয়েছিল এসআরএইচ
আপডেট করা - May 8, 2023 12:29 pm

৭ই মে, রবিবার, জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫২তম ম্যাচে আয়োজক দল রাজস্থান রয়্যালস (আরআর)-এর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় অর্জন করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)। ২১৪ রানের বিশাল স্কোর খাড়া করার পরেও, গোলাপী জার্সির দল শেষ দুই ওভারে ছন্নছাড়া বোলিং করায় ম্যাচ হেরে যায়। ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে এসআরএইচকে নাটকীয় জয় এনে দিয়েছিলেন আব্দুল সামাদ।
শুধু ম্যাচের মধ্যেই দুই দলের লড়াই সীমিত ছিল না যদিও। ম্যাচের পরে মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুই দলের মধ্যে উত্তেজক বিনিময় মনোযোগ আকর্ষণ করেছিল। অধিনায়ক সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের হয়ে একটি অধিনায়কোচিত ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসের শেষ অবধি থেকে ৩৮ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসের সৌজন্যে আরআর ২১৪ অবধি পৌঁছতে পেরেছিল। সেই নিয়ে আরআর টুইট করেছিল যে সঞ্জু স্যামসনের ব্যাটিং বিখ্যাত তেলুগু চলচ্চিত্র ‘আরআরআর’-এর চেয়ে ভালো।
SSS (skipper sanju samson) 🏏 > RRR 🎬
— Rajasthan Royals (@rajasthanroyals) May 7, 2023
সেই টুইটের জবাবে এসআরএইচ ম্যাচের শেষ ডেলিভারির আগে সন্দীপ শর্মার করা নো-বল সংক্রান্ত টুইট করেছিল। আম্পায়ার নো-বলের সংকেত দিচ্ছেন, এমন একটি ফোটো শেয়ার করেছিল সানরাইজার্স। উল্লেখ্য, সন্দীপ শর্মার সেই নো-বলের পরে পাওয়া ফ্রি-হিটে ছক্কা হাঁকিয়েই ম্যাচ থেকে দুই পয়েন্ট তুলে নিয়েছিল এসআরএইচ।
https://t.co/vZEvFwtD1B pic.twitter.com/frAsC5fF3W
— SunRisers Hyderabad (@SunRisers) May 7, 2023
নো-বলের পরে শেষ ডেলিভারিতে এসআরএইচের জয়ের জন্য চার রানের প্রয়োজন ছিল। বাকী থাকা রান তুলে নেওয়ার পরে হায়দ্রাবাদ আট পয়েন্ট পেয়ে নবম স্থানে উঠে এসেছিল। হারের পরে রাজস্থান রয়্যালস আরও একটি টুইট পোস্ট করে লিখেছিল, “এই সিনেমাটি গোটা বিশ্বে পৌঁছেছে। তাই আমাদের দিক থেকে ক্ষমা চাওয়া উচিৎ…”
This movie reached the world. So our apology should too…
PS: SSS & RRR 💗
— Rajasthan Royals (@rajasthanroyals) May 7, 2023
তেলুগু চলচ্চিত্র আরআরআর, সম্প্রতি বিশ্বস্তরে প্রশংসিত হয়েছে এবং অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করেছিল। জনপ্রিয় ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের পুরস্কারও জিতেছিল।