দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হলেন বিজু জর্জ
বিজু জর্জ এর আগে আইপিএলে কেকেআর ও এসআরএইচের দায়িত্ব সামলেছেন
আপডেট করা - Mar 9, 2022 9:09 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সংস্করণের আগে, দিল্লি ক্যাপিটালস (ডিসি) দল বিজু জর্জকে ফ্র্যাঞ্চাইজির ফিল্ডিং কোচ হিসাবে নিয়ে এসেছে। দিল্লি ক্যাপিটালসের এক কর্তা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজুর অতীতেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এমনকি তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) হয়েও কাজ করেছেন।
কর্তাটি বলেছেন যে জর্জকে ২০২২ সালের আইপিএল মরসুমের জন্য নিযুক্ত করা হয়েছে এবং তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অভিজ্ঞতা রয়েছে। ক্রিকবাজের মতে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির একজন কর্তা বলেছেন, “আমরা তাঁকে এই মরসুমের জন্য নিয়েছি এবং তিনি আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট উভয় ক্ষেত্র থেকেই বেশ কয়েক বছরের অভিজ্ঞতা নিয়ে এসেছেন।”
দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ২৭শে মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে
ঋষভ পন্তের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস ২৭শে মার্চ তারিখে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে টুর্নামেন্টের তাদের প্রথম ম্যাচ খেলবে। দিল্লি ক্যাপিটালসের জন্য একটি প্রধান সমস্যা হল তাদের দুই প্রধান বিদেশী বোলার, লুঙ্গি ঙ্গিডি ও অনরিখ নর্কিয়া আইপিএল ২০২২ মরসুমের শুরুতে অনিশ্চিত। তাই ওই ম্যাচগুলিতে দিল্লি ক্যাপিটালস কাকে খেলাবে তার দিকে নজর থাকবে।
লুঙ্গি ঙ্গিডি বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন। টেস্ট সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ শুরু হবে ৮ই এপ্রিল যা ১২ই এপ্রিল পর্যন্ত চলতে পারে। অন্যদিকে নর্কিয়া এখনও পুরোপুরি ফিট নন। ২০২১-এর নভেম্বরের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি নর্কিয়া।
দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২১-এর নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছিল কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে হেরে বিদায় নেয়। নাইট রাইডার্স সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন কারছিল।
দিল্লি ক্যাপিটালস আইপিএলের ১৫তম সংস্করণের প্রস্তুতি হিসেবে ১০ই মার্চ ২০২২-এ মুম্বই শহরে পৌঁছাবে। ঋষভ পান্তের নেতৃত্বাধীন দল এখনও একবারও আইপিএল শিরোপা জিততে পারেনি।