নাইট রাইডার্স হেরে গেলেও শ্রেয়সদের পারফরম্যান্সে মুগ্ধ শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা

Shah Rukh Khan and KKR team
Shah Rukh Khan and KKR team (Photo Source: IPL/BCCI)

আইপিএলে ছটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত একবারও নাইট রাইডার্সের ম্যাচে দেখা যায়নি নাইট কর্ণধার শাহরুখ খানকে। গ্যালারীর ব্যালকনিতে দাঁড়িয়ে সেই চেনা শাহরুখকের হাত নারানোর ছবি দেখার জন্য এখনও সকলে মুখিয়ে রয়েছেন। মাঠে থাকতে না পারলেও, দলের সঙ্গে কিন্তু তিনি সবসময়ই রয়েছেন। আইপিএলে শুরুটা দুর্দান্তভাবে করলেও, গতম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই নাইটদের উদ্দেশ্যে এক আবেগতাড়িত বার্তা কিং খানের।

পরপর তিন ম্যাচ হেরে গেলেও তাঁর দল যে ঘুরে দাঁড়াতে পারবে সে ব্যপারে সম্পূর্ণ আশাবাদী শাহরুখ খান। সোশ্যাল সাইটে সেই কথা লিখেই শ্রেয়স আইয়ার থেকে উমেশ যাদবদের বার্তা দিয়েছেন শারুখ খান। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স একটা হাড্ডহাড্ডি লড়াই দিয়েছিল।ম্যাচের শেষ ওভার পর্যন্ত খেলা গড়িয়েছিল। রাজস্থানের বিরাট রানের পাহাড়ের সামনে অসহায়ের মতো আত্ম সমর্পন করেনি তারা। বরং বীরের মতো লড়াই করেছিল শেষ পর্যন্ত।

কিন্তু ফল কলকাতার নাইটদের পক্ষে আসেনি। কিন্তু দলের যোদ্ধাদের পারফরম্যান্স মন ছুঁয়ে গিয়েছে শাহরুখ খানের। আর সেই লড়াই দেখার পরই দলের সকলের উদ্দেশ্যে এই আবেগতাড়িত বার্তা দিয়েছেন কিং খান। টুইটারে তিনি লিখেছেন, “তোমরা সত্যিই ভাল খেলেছ সকলে। শ্রেয় আইয়ার, অ্যারণ ফিঞ্চ এবং উমেশ যাদবরা দুর্ধর্ষ লড়াই প্রদর্শন করেছে। সুনীল নারিনকে তাঁর ১৫০ তম ম্যাচের শুভেচ্ছা। আমি জানি আমরা হেরে গিয়েছি, কিন্তু যেভাবে আমরা খেলেছি, তাতে ঠিকই ঘুরে দাঁড়াতে পারব। আত্মবিশ্বাস ধরে রাখ”।

রাজস্থান রয়্যালসের কাছে ৭ রানে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স

প্রথমে ব্যাট করে এদিন কলকাতা নাইটরাইডার্সের সামনে ২১৮ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান রয়্যালস। রাজস্থানের রানের পাহাড় টপকে জিততে হলে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক পারফরম্যান্স করার প্রয়োজন ছিল নাইট রাইডার্সের। সেই লক্ষ্যে ফিঞ্চের সঙ্গে এদিন নারিনকে নামিয়েছিল কেকেআর। কিন্তু প্রথম বলেই রান আউট সুনীল নারিন। সেইসঙ্গেই যেন চাপে নাইট রাইডার্স। ক্রিজে অ্যারণ ফিঞ্চের সঙ্গে তখন শ্রেয়স আইয়ার। লড়াইটা সেই থেকে শুরু করেন তারা। অ্যারণ ফিঞ্চ তখন বিধ্বংসী মেজাজে ছিলেন। একের পর এক ছয়-চারে প্রতিপক্ষকে নাজেহাল করতে থাকেন তিনি। সেইসঙ্গে ধীরে ধীরে আক্রমণাত্মক খেলা শুরু শ্রেয়স আইয়ারেরও। অ্যারণ ফিঞ্চের সঙ্গে তখন শ্রেয়সের ১০৭ রানের পার্টনারশিপ নাইট শিবিরে জয়ের আশা জাগিয়ে তুলেছিল।

ব্যাট হাতে ভয়ঙ্কর ছন্দে ছিলেন শ্রেয়স আইয়ারও। কিন্তু দলকে শেষ পর্যন্ত জয়টা এনে দিতে পারেননি তিনি। কিন্তু তাদের পারফরম্যান্স মন জিতে নিয়েছে শাহরুখ খানের। আর সেজন্যই সকলের উদ্দেশ্যে এই আবেগতাড়িত বার্তা কিং খানের।

close whatsapp