আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সানরাইজার্স হায়দরাবাদকেই এগিয়ে রাখছেন রবি শাস্ত্রী

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

আইপিএল শেষ হতে এখনও বাকি এক মাস। তার আগেই এবারের আইপিএলের চ্যাম্পিয়ন দলকে বেছে নিলেন রবি শাস্ত্রী। চলতি আইপএলে রবি শাস্ত্রীর বাজি সানরাইজার্স হায়দরাবাদ। যেভাবে আইপিএলের মঞ্চে ঘুরে দাঁড়িয়েছে তারা এবং এই মুহূর্তে পারফর্ম করছে, তা দেখার পর রবি শাস্ত্রী সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার হিসাবে মনে করছেন। ভারতীয় দলের প্রাক্তন কোচ এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন।

এবারের আইপিএল শুরু হওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদের দল গঠন নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছিল। আইপিএলের আগেই তাদের দল ছেড়েছিলেন কোচ সাইমন কাটিচ। শুরু থেকেই বিতর্ক নিয়ে মাঠে নেমেছিল হায়দরাবাদের এই দলটি। আর পরপর দুই ম্যাচ হারের পর সেই বিতর্ক যে আরও বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপর থেকেই সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে দাঁড়াতে শুরু করে। আর তাদের সামনে কোনও দলই এরপর থেকে মাথা তুলে দাঁড়াতে পারেনি।

শেষম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিল ২০১৬ সালের চ্যাম্পিয়ন দলটি। তাদের বোলিং আক্রমণের সামনে মাত্র ৬৮ রানেই শেষ হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। ৯ উইকেটে সেই ম্যাচ জিতে নিয়েছিল হায়দরাবাদ। টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবিলে তৃতীয় স্থানে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে তারা। আর কেন উইলি.ামসনদের এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

টানা পাঁচ ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে হায়দরাবাদ এখন তিন নম্বরে রয়েছে

আইপিএল শুরু হওয়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার হিসাবে সকলেই মুম্বই ইন্ডিয়ান্স নয়ত চেন্নাই সুপার কিংসকে এগিয়ে রেখেছিলেন। রবি শাস্ত্রী সেই সময়ই নিজের মত জানাতে চাননি। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। আর যেভাবে সানরাইজার্স হায়দরাবাদ পারফরম্যান্স করছে, তা দেখার পর তাদেরকে ছাড়া অন্য কোনও দলকেই চ্যাম্পিয়ন হিসাবে মানতে নারাজ তিনি।

ইএসপিএন ক্রিকইনফোকে রবি শাস্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, “গত সপ্তাহে এই দলের পারফরম্যান্স আমায় মুগ্ধ করেছে। বিশেষকরে যে ধরণের আক্রমণ তারা করছে এবং কেন উইলিয়ামসনের নেতৃত্বও অসাধারণ। তাঁর কাছে যা রশদ রয়েছে তাকে যথাযথভাবে কাজে লাগাচ্ছেন কেন উইলিয়ামসন এবং তাদের ব্যাটিং পারফরম্যান্সও ধীরে ধীরে উন্নত হচ্ছে। আর সেটাই তাঁকে তাঁর মতো খেলার জন্য এগিয়ে যেতে সাহায্য করছে”।

এবারের আপইপিএলে অন্তম ব্যালান্সড দল হিসাবে সকলে মনে করছেন সানরাইজার্স হায়দরাবাদকে। তবে হায়দরাবাদের সবচেয়ে বড় শক্তি তাদের বোলিং। উমরান মালিক, টি নটরাজনদের দাপটে চাবড় তাবড় ব্যাটাররাই ক্রিজ ছাড়তে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন টি নটরাজন। এবারের আইপিএলে শাস্ত্রীর মতে তাই চ্যাম্রিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ।

close whatsapp