টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য যেকোনো দেশের চেয়ে বেশী লাভ করেছে শ্রীলঙ্কা: বিজয় দাহিয়া

সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে

Sri Lankan Team
Sri Lankan Team. (Image Source: Twitter)

এশিয়া কাপ ২০২২-এর মেগা ফাইনালের আগে, ৯ই সেপ্টেম্বর (শুক্রবার) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ সুপার ফোর ম্যাচে অন্য ফাইনালিস্ট পাকিস্তানকে স্বাচ্ছন্দ্যে পরাজিত করেছে শ্রীলঙ্কা। ফাইনালের আগে দুই দলের কাছেই ম্যাচটি ছিল একে অপরকে মেপে নেওয়ার সুযোগ।

এদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ বিজয় দাহিয়া মতামত দিয়েছেন যে দল শ্রীলঙ্কা তাদের খেলা উপভোগ করছে এবং তারা ফাইনাল ম্যাচে জয়ী হোক বা না হোক টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য যে কোনও দলের চেয়ে এশিয়া কাপ খেলে সবচেয়ে বেশী লাভ করেছে তারাই।

দেখে মনে হচ্ছে শ্রীলঙ্কা টিমের সবাই তাদের ভূমিকা জানে: বিজয় দাহিয়া

“শ্রীলঙ্কা দল তাদের খেলা উপভোগ করছে, কখনও কখনও কেউ এমন পর্যায়ে থাকে যে রান করা হচ্ছে তবে ব্যাটিং হয় যান্ত্রিক ধরণের। কিন্তু, যখন কেউ তার ব্যাটিং উপভোগ করে তখন রানও হয় এবং ভক্তরাও খেলা উপভোগ করে,” CricTracker-এ ‘BatBricks7′-এর উপস্থাপনায় Run Ki Runneeti’ শোতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজয় দাহিয়া বলেছেন।

“শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে দেখে মনে হচ্ছে প্রত্যেককে তাদের ভূমিকা অর্পণ করা হয়েছে এবং তারা এটি ভালোভাবে পালন করছে। আপনি যদি প্রথম দুটি ম্যাচ ছেড়ে দেন, শ্রীলঙ্কা দল কাপ জিতুক বা না জিতুক, টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য যেকোনো দেশের চেয়ে বেশী লাভ করেছে তারা,” তিনি যুক্ত করেছেন।

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচের প্রসঙ্গে, শ্রীলঙ্কা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। মেন ইন গ্রিন শুরু থেকেই মন্থর গতিতে ব্যাটিং করছিল। মহম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম যথাক্রমে ১৪ ও ৩০ রান করলেও শ্রীলঙ্কার আঁটোসাঁটো বোলিংয়ের ফলে কোন ব্যাটারই খুব বেশীক্ষণ আগ্রাসী ব্যাটিং করতে পারেনি এবং ফলস্বরূপ পাকিস্তান ১৯.১ ওভারে ১২১ রানে অল আউট হয়ে যায়।

জবাবে, শ্রীলঙ্কা রান তাড়া করতে নেমে বিপদে পড়েছিল শুরুতে। প্রথম দুই ওভারে দুই ব্যাটার আউট হয়ে গেলেও ওপেনার পাথুম নিসাঙ্কা ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন এবং ৫৫ রানে নট আউট থেকে দলকে ৫ উইকেটে জিততে সাহায্য করেন। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এদিকে, ১১ সেপ্টেম্বর (রবিবার) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। যেখানে আবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

close whatsapp