রোহিত, কোহলির পর এবার ধোনির বিরুদ্ধে শুভমন গিলের বড় পারফরম্যান্সের অপেক্ষায় অতুল ওয়াসিম

Shubman Gill. (Photo Source: BCCI/IPL)

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শুভমন গিল। ইতিধ্যেই এবারের আইপিএসে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ত্যাপ নিজের মাথায় তুলেছেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত সকলে। রবিবার আইপিএলের মেগা ফাইনালে েচেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। সেখানেই শেষপর্যন্ত জয় কোন দলের পক্ষে আসে তা তো সময়ই বলবে। কিন্তু সেই ম্যাচে নমার আগে শুভমন গিলকে নিয আশাবাদী প্রাক্তন ভারতীয় পেসার অতুল ওয়াসিম। তাঁর মতে রোহিত , কোহলির পর এবার মহেন্দ্র সিং ধোনিকে টপকে যাওয়ার লক্ষ্যে রয়েছেন শুভমন গিল।

এবারের আইপিএলে শুভমন গিলের দাপটের সামনেি শেষ হয়ে গিয়েচিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির স্বপ্ন। দ্বিতীয় কোয়ালিফায়ারে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুভমন গিলের দাপুটে সেঞ্চুরী শেষ করে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের সমস্ত স্বপ্ন। তেমনই লিগ পর্বের শেষ ম্য়াচে রয়্যা চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বিরাট কোহলির পাল্টা সেঞ্চুরী করেছিলেন শুভমন গিল। আর তাতেই বেঙ্গালুরুরও প্লেঅফের স্বপ্ন শেষ হয়েছিল। এবার এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছেন তিনি।

চলতি আইপিএলে ৮৫১ রান করে ফেলেছেন শুভমন গিল

সেখানেও এই চিত্রটাই অব্যহত থাকবে বলেই মন করছেন ভারতীয় দলের এঅ প্রাক্তন। শুভমন গিলের হাতেই এবার মহেন্দ্র সিং ধোনির স্বপ্নও শেষ হতে চলেছে বলে মনে করছেন এই প্রাক্তন ভারতীয় পেসার। এবারের আইপিএলে ব্য়াট হাতে অস্ধারণ ফর্মে রয়েছেন শুভমন গিল। ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরী করা হয়ে গিয়েছে শুভমন গিলের। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার।

এই প্রসঙ্গেই ভারতীয় দলের এই প্রাক্তন পেসার অতুল ওয়াসিম জানিয়েছেন, “যেভাবে শুভমন গিল ব্যাটিং পারফরম্যান্স দেখাচ্ছেন, সেখানে রোহিত, কোহলির পর এবার মহেন্দ্র সেং ধোনির স্বপ্ন ভঙ্গের অপেক্ষা তিনি। আমার মনে হয় পরবর্তী লািনে রয়েচেন এমএস ধোনি। যদিও গুজরকাত টাইটান্স দল কিন্তু এবার অসাধারণ ফর্মে রয়েছে। গত ম্য়াচে সূর্যকুমার যাদব কিন্তু ছিলেন,  সেখানে গুজরাত টাইটান্সের বোলিং গভীরতা দেখা গিয়েছে। নতুন দল হিসাবে আইপিএলের মঞ্চে এসে নিজেদের প্রভাব ফেলতে সফল হয়েছে গুজরাত টাইটান্স”।

এবারের আইপিএলে শুভমন গিলের ব্য়াটে রয়েছে রানের ঝলক।  গত ম্যাচে সেঞ্চুরী করার পরই আইপিএলের সর্বোচ্চ রানের মালিক হয়ে গিয়েছেন তিনি। এই মুহূর্তে আইপিএলে ৮৫১ রান রয়েছে শুভমন গিলের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি কী করেন সেটাই এখন দেখার।

close whatsapp