হার্দিকের সাহসী অধিনায়কত্ব দেখে মুগ্ধ আফগান স্পিনার রশিদ খান

Hardik Pandya and Rashid Khan
Hardik Pandya and Rashid Khan. (Photo Source: Twitter/Gujarat Titans)

শেষম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে গুজরাত টাইটান্স। সঞ্জু স্যামসনদের সেই ম্যাচে ৩৭ রানে হারিয়ে আইপিএলের লিগ টেবিলের শীর্ষ উঠে এসেছে গুজরাতের টাইটান্সরা। আর গুজরাতের এই ম্যাচে দুর্ধর্ষ জয়ের পিছনে নেপথ্য কারিগড়ের হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে গুজরাত অধিনায়কের প্রশংসাতেই পঞ্চমুখ । তাঁরক সাহসী নেতৃত্বের পাশাপাশি মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটারদের তাতানোর দক্ষতাতেই মুগ্ধ রসিদ খান।

বৃহস্পতিবার আইপিএলে দুর্ধর্ষ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। এই ম্যাচ জিতলেই গুজরাতের সামনে ছিল আইপিএলের মঞ্চে শীর্ষে পৌঁছে যাওয়ার হাতছানি। গুজরাতের টপ অর্ডার সেদিনও ব্যর্থ হয়েছিল। কিন্তু মাঠে নামা থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর দক্ষ হাতেই সেদিন রাজস্থানের বিরুদ্ধে  ১৯০ রানের গন্ডী টপকেছিল গুজরাত টাইটান্স। ৫০ বলে ৮৭ রানের ঝোরো ইনিংস খেলেই সেদিন মাঠ ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া।

এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া

শুধু ব্যাট হাতেই দুর্ধর্ষ পারফরম্যান্স তিনি দেখাননি, ম্যাচে বল হাতেও উইকেট নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। জিমি নিশামের মতো ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে গুজরাত টাইটান্সের জয় পাকা করেছিলেন। আর তার দক্ষতাতেই রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়ে আইপিএলের লিগ টেবিলের শীর্ষেও নিজেদের জায়গা করে নিয়েছে গুজরাত। একইসঙ্গে এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ রানের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁকে যতই দেখছেন ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছেন রশিদ খান।

ম্যাচ শেষে সেই হার্দকের প্রশংসাই বারবার উঠে আসছে রশিদ খানের মুখে। হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যে রাস্তায় তিনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেভাবে বার্দিক মাঠ এবং মাঠের বাইরে দলের ভিতরের পরিবেশ তৈরি করে রাখেন, তা এক কথায় অসাধারণ”।

হার্দিক প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া আরও জানিয়েছেন, “হার্দিক পান্ডিয়া হলেন এমন একজন ক্রিকেটার যিনি সবসময়ই যথেষ্ট সাহসী সিদ্ধান্ত নেন। এছাড়াতাঁকে সবসময়ই আত্মবিশ্বাসে ভরপুর দেখায় ও তিনি করবেন সে ব্যপারে সবসময়ই একটা পরিষ্কার ধারণা লক্ষ্য করা যায় তাঁর মধ্যে। একজন অধিনায়কের জন্য এটা সত্যিই বড় গুন। যখন কেউ পরিষ্কারভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন, সেই জায়গায় সাফল্য তিনি পাবেনই”।

বৃহস্পতিবারের ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট এবং বল হাতে যেমন অলরাউন্ডারের মতো পাররম্যান্স দেখিয়েছেনষ। তেমনই অধিনায়কত্বেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। রাজস্থানের বিরুদ্ধে বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানো সবেতেই যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়্ছেন হার্দিকষ আর এই সমস্ত কিছু দেখেই অধিনায়ক হার্দিকে মুগ্ধ রশিদ খান।

close whatsapp