ইন্দোরে বিরাট কোহলির রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন শুভমন গিলের

Shubman Gill
Shubman Gill. ( Image Source: disney + hotstar )

নতুন বছর শুরু হওয়ার পর থেকেই দুরন্ত ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভমন গিল। সেইসঙ্গে একের পর এক  রেকর্ড ভেঙে গড়ে চলেছেন নতুন রেকর্ড। ইন্দোরেও তার অন্যথা হল না। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন  ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার শুভমন গিল। তিনটি একদিনের ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন শুভমন গিল। এতদিন বিরাট কোহলির এই রেকর্ড ছিল। সেই রেকর্ডই ভেঙে দিলেন তিনি।

তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ২৮৩ রান করে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল বিরাট কোহলির নামে। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধেই সেই রেকর্ড  গড়েছিলেন তিনি। সেখানেই জোড়া সেঞ্চুরী দেখা গিয়েছিল বিরাট কোহলির ব্যাট থেকে। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি। কিন্তু দ্রন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। সেখানেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন তিনি। আর তাতেই আপ্লুত ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা।

ইন্দোরে তৃতীয় ম্যাচে ৭৮ বলে সেঞ্চুরী করেছিলেন শুভমন গিল

এদিন যখন  শুভমন গিল ব্যাটিং করতে নামেন সেই সময় বিরাট কোহলির এওই রেকর্ড টপকানোর জন্য মাত্র ৩৬ রান প্রয়োজন চিল তাঁর। রোহিত শর্মার হাত ধরে শুরু থেকেই ভয়ঙ্কর মেজাজে ছিলেন এই তরুণ ক্রিকেটার। তাদের পার্টনারশিপে ভর করেই বড় রানের লক্ষ্যে এগোতে শুরু করেছিল ভারতীয় দল। সেখানেই অর্ধশতরান করার সঙ্গেই বিরাট কোেহলির রানের রেকর্ড ভেঙে দেন এই তরুণ ক্রিকেটার। ভারতীয় দলের হয়ে একদিনের ফর্ম্যাটে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে এখন সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক শুভমন গিল।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ্মযাচে দ্বিশতরান করেছিলেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচেও এই তরুঁণ ক্রিকেটারের ব্যাটে ছিল রানের ঝলক। ৪০ রানে অপরাজিত ছিল সেই ম্যাচে। তৃতীয় ম্যাচে আর কোনও ভুল করেননি শুভমন গিল। এদিন ফের একটা সেঞ্চুরী ইনিংসের দেখা মিলল তাঁর ব্যাট থেকে। কেরিয়ারের চারটি সেঞ্চুরীর মালিক ইতিমধ্যেই হয়ে গিয়েছেন তিনি। সেইসঙ্গে শেষ চারটি একদিনের ম্যাচ মিলিয়ে ৪০০ রানের গন্ডীও টপকে গিয়েছেন শুভমন গিল।

প্রথম ম্যাচেই একদিনের ক্রিকেচার হিসাবে দ্রুততম  ১০০০ রানের মালিক হয়েছিলেন শুভমন গিল।  সিরকিজ যত এগিয়েছে ততই শুভমন গিলের মুকুটে উঠতে চলেছে একের পর এক নয়া পালক। এদিন ৩৩ বলে অর্ধশতরান করেছিলেন শুভমন গিল। যদিও সেই ইনিংস সেঞ্চুরী ইনিংসে বদলাচে খুব একটা সময় নেননি তিনি। ৭৮ বলে শুভমন গিলের সেঞ্চুরী ইনিংসে রয়েছে ১৩টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি।

close whatsapp