ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে শার্দূল ঠাকুরকে খেলানোর পরামর্শ ওয়াসিম জাফরের
আপডেট করা - Jul 16, 2022 10:13 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে রয়েছে ভারত। আর সেই ম্যাচে নামার আগেই ভারতীয় দলকে বিশেষ পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর। তাঁর মতে রবিবারের ম্যাচে ভারতীয় দলের উচিত্ শার্দূল ঠাকুরকে খেলানো উচিত্। তবে ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটিংয়ের সমস্যা মিটে যাবে। একইসঙ্গে রোহিত শর্মা ষষ্ঠ বোলিংয়ের অপশনও পেয়ে যাবেন বলে মনে করেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। রবিবার ইংল্যান্ডকে হারাতে পারলেই একদিনের সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া।
গতম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আড়াইশো রানের কম লক্ষ্য থাকলেও ভারত সেই ম্যাচ জিততে পারেনি। মাত্র ১৪৬ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে ১০০ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। এরপরই ভারত দলের উদ্দেশ্যে এই পরামর্শ বার্তা নিয়ে এগিয়ে এসেছেন প্রাক্তন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর। যদিও শেষপর্যন্ত প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টই।
দ্বিতীয় ম্যাচে লর্ডসে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছে ভারত
প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু সেই ধারা অব্যহত রাখতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মারা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ২৪৬ রানে থামিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। মাত্র ১৪৬ রানই করতে পেরেছিল ভারতীয় দলের ব্যাটাররা। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবরা সকলেই ব্যর্থ হয়েছিলেন।
এমন পরিস্থিতিতে ভারতীয় দল শেষ ম্যাচে শার্দূল ঠাকুরকে খেলানোর ভাবনা রাখতেই পারে। মনে করছেন ওয়াসিম জাফর। যদিও ভারতীয় দল প্রথম একাদশ অপরিবর্তিত রাখবে বলেই মনে করছেন তিনি। ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, “এই দলে একটি পরিবর্তন হলেও হতে পারে। সেক্ষেত্রে শার্দূল ঠাকুর ভারতীয় দলে আসতে পারেন। মহম্মদ সামি যখন আট নম্বরে ব্যাটিং করতে আসেন তার মানে টেল অর্ডার অনেকটাই দীর্ঘ। রবন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া রয়েছেন। সেক্ষেত্রে ভারতীয় দলের ষষ্ঠ বোলার হিসাবে শার্দূল ঠাকুর খেলতেই পারেন”।
ওয়াসিম জাফর আরও বলেছেন, যদিও ভারতীয় দল যেভাবে খেলছে, তা দেখে আমার মনে হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সরিজের শেষ একদিনের ম্যাচে দল পরিবর্তনের সম্ভানা খুবই কম।
প্রথম ম্যাচ জয়ের পর থেকেই ভারতীয় দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও বিরাট কোহলি ফেরার ফলে শ্রেয়স আইয়ারকে বসানো হয়েছিল। রবিবার ভারতের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। সেখানেও যে দল পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ তা বেশ স্পষ্ট। তবুও শার্দূলকে খেলানোর পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর।