ভারতের ইনিংস চলাকালীন মেজাজ হারালেন শাকিব, প্রায় ধাক্কা দিয়ে বসলেন কোহলিকে
ম্যাচের ১৬তম ওভারে ঘটনাটি ঘটে
আপডেট করা - Nov 2, 2022 4:00 pm

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ৩৫তম ম্যাচে গ্রুপ ২-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। অ্যাডিলেডে ম্যাচের আগে থেকেই উত্তেজনা ছিল এবং ম্যাচের সময়ও বেশ কিছু উত্তেজক ঘটনা ঘটতে দেখা গেছে। ম্যাচের আগের দিন ভারতকে ফেভারিট হিসাবে অভিহিত করা বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
একটি ওয়াইড বলের সিদ্ধান্ত নিয়ে শাকিবকে অখুশি দেখিয়েছে এবং এরপর তাঁকে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে বাদানুবাদে লিপ্ত হতে দেখা যায়। বোলার হাসান মাহমুদ ১৬তম ওভারের দায়িতে পেয়েছিলেন এবং ওভারের প্রথম বলেই একটি কাঁধের উচ্চতার বেশী ডেলিভারিতে হার্দিক পান্ডিয়াকে আউট করেন। এরপর সেই ওভারের শেষ বলে তিনি আরও একটি শর্ট-পিচ ডেলিভারি করেছিলেন যা আম্পায়ার মারেই ইরাসমাস মনে করেছিলেন কাঁধের উচ্চতার বেশী এবং ওভারের দ্বিতীয় বাউন্সার হিসাবে সেটি বিবেচিত হওয়ায় নো-বলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তটি শাকিব একেবারেই মেনে নিতে পারেননি এবং তাঁর বিরক্তি প্রকাশ করেন। বাংলাদেশ অধিনায়ক তীব্র বেগে দৌড়ে এসে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং কোহলিকে প্রায় ধাক্কা দিয়ে দিচ্ছিলেন। ডেলিভারিটি খেলার পরেই কোহলি হাত উঁচু করে আম্পায়ারের দিকে ইশারা করেছিলেন। সম্ভবত সেই কারণেই শাকিব খুশি হতে পারেননি।
শাকিব মুখে হাসি রাখলেও তাঁর আচরণে দৃশ্যতই বিরক্তি ঝরে পড়ছিল। কোহলি ডেলিভারিটি খেলে এক রান নিয়ে নন-স্ট্রাইকারের প্রান্তে আসার সঙ্গে সঙ্গেই শাকিব ধেয়ে এসেছিলেন। দুজনের মধ্যে বেশ কিছু শব্দ বিনিময় হয়। তবে কোহলি শাকিবকে শান্ত করার চেষ্টা করলেও শাকিব তাঁর বিরক্তি লুকিয়ে রাখেননি।
দেখুন ঘটনাটির ভিডিও
#IndiavsBangladesh sweet moments by #ViratKohli𓃵 #ShakibAlHasan #T20WorldCup2022 #Pathaan #DineshKarthik pic.twitter.com/8DNfbTSHGr
— Sian Stories (@SianStories) November 2, 2022
ম্যাচের প্রসঙ্গে, কেএল রাহুল একটি আগ্রাসী হাফ সেঞ্চুরি করে ফর্মে ফিরে এসেছেন। বিরাট কোহলি তাঁর অনবদ্য ফর্ম বজায় রেখে এই বিশ্বকাপের তৃতীয় হাফ সেঞ্চুরি অর্জন করেছেন। ভারত তাদের নির্ধারিত ২০ ওভারে ১৮৪/৬ তুলেছে। শাকিব আল হাসান চার ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।