দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি-তে ৬০০০ রানের মালিক সাকিব আল হাসান

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo Source: Twitter/T20 World Cup)

এশিয়া কাপের আগেই বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব উঠেছে সাকিব আল হাসানের মাথায়। সেই মঞ্চেই নতুন রেকর্ডের মালিক হলেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে ৬০০০ রান সম্পূর্ণ করলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচে নেমেছিল বাংলাদেশ। সেখানেই কেরিয়ারের এই নতুন মাইলস্টোন গড়লেন তিনি। এর আগে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসাবে এই রেকর্ডের গড়েছিলেন তামিম ইকবাল। সেই তালিকাতেই নতুন নাম এবার সাকিব আল হাসানের।

এশিয়া কাপের পরবর্তী পর্বে পৌঁছতে হলে এই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে বাংলাদেশকে। যদিও সেই মঞ্চে সাকিব আল হাসান খুব একটাবড় রান করতে ব্যর্থ হয়েছিলেন। ২২ বলে ২৪ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান কিন্তু গড়ে তুলেছিল বাংলাদেশ।অল রাউন্ডার হিসাবে এতদিন ডোয়েন ব্রাভোরই ছিল টি টোয়েন্টি ক্রিকেটে ৬০০০ রান। তদারপরই দ্বিতীয় ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসান ৬০০০ রানের মাইলস্টোন ছুঁলেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪ রানেই সাজঘরে ফেরেন সাকিব আল হাসান

এদিন বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক। সেখানে শুরুতেই সাব্বির রহমনের উইকেট খোয়ায় বাংলাদেশ। সেই সময় ফাস্ট ডাউনে মাঠে এসেঠিলেন সাকিব আল হাসান। ৬০০০ রানের মাইলস্টোন ছুঁতে সাকিব আল হাসান মাত্র ১৫ রান দূরে দাঁড়িয়েছিলেন। যদিও শুরুর দিকেই একবার সুযোগ দিয়েছিলেন তিনি। অবশ্য সেই ক্যাচ নিতে ব্যর্থ হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এরপরই ম্যাচের নবম ওভারে চামিকা করুণারত্নের বিরুদ্ধেই বাউন্ডারি হাঁকিয়ে কেরিয়ারের নচুন মাইলস্টোনের মালিক হন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৬০০০ রানের মালিক হন তিনি।

তামিম ইকবাল অবশ্য টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসাবে তিনিই গড়েছিলেন এই নতুন নজির। ২৩৮টি ম্যাচ খেলে তামিম ইকবালের রয়েছে ৬৮৮৬ রান। ২০২০ সালেই অবশ্য টি টোয়েন্টি খেলার পর এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। এবার সেই তালিকাতেই দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসাবে নাম তুললেন সাকিব আল হাসানও।

অলস রাউন্ডার হিসাবেও তালিকাতে দ্বিতীয় স্থানেই রয়েছেন তিনি। তাঁর আগে ৬৮৭১ রান ও ৬০০এর ওপর ুইকেট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন ডোয়েন ব্রাভো।  এই মুহূর্তে সাকিব আল হাসানের ৬০০০ রানের পাশাপাশি টি টোয়েন্টি ফর্ম্যাটে পেয়েছে ৪০০টি উইকেট। তাঁর নেতৃত্বেই এবার এশিয়া কাপের পর বিশ্বকাপও খেলবে বাংলাদেশ। সাকিব আরও কত রেকর্ড গড়েন সেটাই এখন দেখার।

close whatsapp