জিম্বাবোয়ে সফরে লোকেশ রাহুল এবং দীপক চাহারের দিকেই নজর নির্বাচকদের

kl Rahul
kl Rahul. (Photo Source: Twitter)

১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই সিরিজ শুরু হওয়ার আগে যে ভারতীয় দলের প্রধান ফোকাস রয়েছে লোকেশ রাহুল এবং দীপক চাহারের দিকে। চোট সারিয়ে দুই ক্রিকেটারই দীর্ঘদিন পর ফের মাঠে ফিরেছেন। জিম্বাবোয়ে সিরিজের পরই এশিয়া কাপের মঞ্চে নামবে ভারতীয় দল। সেখানে এই দুই ক্রিকেটার যে ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই তাদের ফিটনেসের দিকে বাড়তি নজর দিতে চাইছে ভারতীয় দলের নির্বাচকরা।

শোনাযাচ্ছে এই দুই ক্রিকেটারের ওপর নজর রাখার জন্য নাকি জিম্বাবোয়ে সফরের কোচ ভিভিএস লক্ষ্মণকে বিশেষ বার্তা দিয়েছে বিসিসিআই। লোকেশ রাহুল এবং দীপক চাহারের ফিটনেসের দিকেই বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচকদের তরফে। যেহেতু সামনে এশিয়া কাপ রয়েছে, সেজন্যই তাদেরকে নিয়ে একটু বেশীই চিন্তিত ভারতীয় দলের নির্বাচকরা। ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল।

চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন লোকেশ রাহুল ও দীপক চাহার

এবারের আইপিএসে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। তাঁর হাত ধরেই প্লেঅফ পর্যন্ত পৌঁছে গিয়েছিল লখনউ সুপারজয়ান্টস। সেইসঙ্গে অসাধারণ ফর্মে ছিলেন লোকেশ রাহুল নিজে। ভারতীয় ক্রিকেটার হিসাবে এবারের আইপিএলে সর্বোচ্চ রানও করেছিলেন তিনি। এছাড়া লোকেশ রাহুলের ঝুলিতে ছিল জোড়া সেঞ্চুরী। জস বাটলারের পর তিনিই এবারের আইপিএলে ৫০০ রানের গন্ডী টপকাতে পেরেছিলেন। আইপিএল শেষ হওয়ার পরই ভারতের ঘরের মাটিতে ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ।

রোহিত  শর্মার অনুপস্থিতিতে সেই সিরিজে লোকেশ রাহুলের ওপরই ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব উঠেছিল। কিন্তু সিরিজ শুরু হওয়ার ঠিক ২৪ ঘন্টা আগেই কুঁচকির চোটে ভারতী দল থেকে ছিটকে যান লোকেশ রাহুল। আর সেই চোটই তাঁকে প্রায় আড়াই মাসের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয়। দক্ষিণ আফ্রিকার পর আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ কোনও দেশের বিরুদ্ধেই মাঠে নামতে পারেননি তিন।

যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর নামার একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর সেই সম্ভাবনাও  শেষ হয়ে যায়। এরপরই এশিয়া কাপের দল ঘোষণা করা হয়েছিল। সেখানেই লোকেশ রাহু এবং দীপক চারা দুজনেই ফিরেছেন। কিন্তু দীর্ঘদিন ম্যাচ প্র্যাক্টিস না থাকায় তারা  নিজেদের পারফরম্যান্স কতটা দক্ষভাবে দেখাতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বোর্ডও যে চিন্তায় ছিল না তেমনটা নয়।

এরপরই লোকেশ রাহুলকে জিম্বাবোয়ে সফরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় দলের তরফে। একইসঙ্গে দীপক চাহারও চোট সারিয়ে এই সিরিজে ফিরেছেন। তাদের দুজনের ফিটনেসের ওপর নজর রাখার জন্যই ভিভিএস লক্ষ্মণকে বার্তা দিয়েছেন নির্বাচকরা।

close whatsapp