পরিস্থিতির কথা বিচার করে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট কলম্বো থেকে গল-এ সরানো হল
আপডেট করা - Jul 16, 2022 5:41 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য প্রথম টেস্টে নেমেছে পাকিস্তান। তারই মাঝে বদলে গেল দ্বিতীয় টেস্টের ভেন্যু। আগামী ২৪ জুলাই থেকে কলম্বোয় নয়, গল ক্রিকেট স্টেডিয়ামেই হবে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই মুহূর্তে গোটা শ্রীলঙ্কা জুড়ে এক ডামাডোল পরিস্থিতি চলছে। বিশেষ করে কলম্বো এখন পুরোপুরি রাজনৈতিকভাবে বিধ্বস্ত। সেখানে রাস্তায় নেমেছে আম জনতার ঢল। আর এই পরিস্থিতিতেই এখানে ম্যাচ আয়োজনের কোনওরকম ঝুঁকি নিতে নারাজ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেজন্যই কলম্বো থেকে ম্যাচ গল স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মুহূর্তে আর্থিক মন্দায় জর্জরিত হয়ে রয়েছে শ্রীসঙ্কা। গোটা দেশজুড়ে দেখা দিয়েছে খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য। এরপরই গোটা শ্রীলঙ্কা জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে সমস্ত জন সাধারণ। কলম্বোয় রাস্তায় আম জনতার বিক্ষোভের ছবি এখন সমস্ত মাধ্যমে ভাইরাল।
প্রথম ইনিংসে একাই শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই চার উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি
আর সেই কথা মাথায় রেখেই শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ কলম্বো থেকে সরিয়ে গলে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগেই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নিজের পদ থেকে সরে দাঁড়িয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। রাষ্ট্রপতিভবন এখন শ্রীলঙ্কার সাধারণ মানুষের দখলে চলে গিয়েছে। একইসঙ্গে দেশের প্রধানমন্ত্রীও নিজের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। আগামী ২৪ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার কথা রয়েছে পাকিস্তানের।
কিন্তু কলম্বোয় যে পরিস্থিতি এখন দেখা দিয়েছে তাতে সেখানে এই ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা। সেজন্যই শেষ পর্যন্ত গল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে গলেই প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ঘরের মাঠে প্রথম টেস্টে খুব একটা ভাল জায়গায় নেই শ্রীলঙ্কা। তাদের ব্যাটিং লাইনআপকে একাই শেষ করে দিয়েছেন শাহিন আফ্রিদি।
৯৯ রানের মধ্যেই এদিন অর্ধেকের বেশী উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ইয়াসির শাহ ও শাহিন আফ্রিদি এই দুই তারকা বোলারই শেষ করে দেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে। একাই এদিন চার উইকেট নিয়েছিলেন শাহিন আফ্রিদি। মাত্র ২২২ রানেই শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। প্রথম দিন থেকেই যেন ম্যাচে ফ্রন্টফুটে চলে গিয়েছে পাকিস্তান।