শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মহিসা থিকসানা
আপডেট করা - Jul 21, 2022 7:38 pm

ঘরের মাঠে পাকিস্তানের কাছে প্রথম টেস্টে এগিয়ে থেকেও শেষরক্ষা করতে পারেনি শ্রীলঙ্কা। গল ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। দুই টেস্টের সিরিজে ঘরের মাঠে মান বাঁচানোর সুযোগ রয়েছে শ্রীলঙ্কার সামনে। কিন্তু সেই লক্ষ্যে নামার আগেই বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। আঙুলে চোট পেয়ে ছিটকে গেলেন শ্রীলঙ্কার স্পিনার মহিশ থিকসানা। বৃহস্পতিবারই তাঁর দ্বিতীয় টেস্টে না নামার কথা জানানো হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে।
পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেননি তিনি। কিন্তু প্রথম ইনিংসে কিন্তু পাকিস্তানের দুই উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ স্পিনার। কিন্তু দ্বিতীয় টেস্টে নামার আগেই ডান হাতের আঙুলে চোট পেয়েছেন এই তরুণ বোলার। তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে এবার শ্রীলঙ্কাকে। প্রথম টেস্টে পাকিস্তানের করাছে চার উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে নামার আগে এই তরুণ স্পিনার ছিটকে যাওয়া যে বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৬৮ রানে ২ উইকেটে নিয়েছিলেন মাহিসা থিকসানা
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রান দিয়ে দুই ুইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪৪ রান দিলেও একটিও উইকেট তুলতে পারেননি এই তরুণ স্পিনার। তাঁর জায়গায় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন লক্ষিতা মানাসিঙ্ঘে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক এই টেস্টে নামলে দেশের জার্সিতে অভিষেক হবে মানাসিঙ্ঘের। ঘরোয়া ক্রিকেটে বেশ ভাই পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেনীর ক্রিকেটে ১৭টি ম্যাচ খেলেছেন লক্ষিতা মানাসিঙ্ঘে। সেখানেই ৭৩টি উইকেট রয়েছে এই তরুণ স্পিনারের। সেইসঙ্গে ব্যাটেও রান করেছেন মানাসিঙ্ঘে। ১৭টি ম্যাচ খেলে তাঁর রান রয়েছে ৫৮২। সবকিছু ঠিকঠাক চললে জয়সূর্যের সঙ্গে গলে এই স্পিনারকে খেলতে দেখা গেলে হয়ত অবাক হওয়ার কিছুই থাকবে না।
মহিসা থিকসানা ছিটকে যাওয়ায় যেমন খানিকটা হলেও চিন্তা বেড়েছে শ্রীলঙ্কার, তেমনই আবার স্বস্তির খবরও এসেছে তাদের শিবিরে। প্রথম টেস্ট শুরুর আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। সেই পাথুম নিসাঙ্কাই এখন করোনা সারিয়া পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই দলে ফিরছেন তিনি।
প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট জিতে তারা সিরিজ সমতায় ফেরাতে পারে কিনা সেটাই এখন দেখার।