পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্ট খেলতে চলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

Angelo Mathews
Angelo Mathews . (Photo by Buddhika Weerasinghe/Getty Images)

ঘরের মাঠে পাকিস্তানের কাছে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। যদিও সিরিজ সমতায় ফেরানোর সুযোগ এখনও তাদের হাতে রয়েছে। দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ সমতায় ফেরাতে পারবে শ্রীলঙ্কা। আর সেই ম়্চেই আবার নতুন মাইলস্টোন গড়ার হাতছানি রয়েছে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজের সামনে। রবিবার শ্রীলঙ্কার ষষ্ঠ ক্রিকেটার হিসাবে টেস্টে সেঞ্চুরী ম্যাচ খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সেই অপেক্ষাতেই এখন রয়েছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার।

২০০৯ সালে এই গল স্টেডিয়ামেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুজের। সেই সময় তাঁর বয়স ছিল ২২ বছর। ১৩ বছর পর সেই গল ক্রিকেট স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিরুদ্ধে কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ম্যাচে নামতে চলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁর আগে মাত্র পাঁচজন শ্রীলঙ্কার ক্রিকেটারই এই রেকর্ড গড়তে পেরেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে শততম ম্যাচ খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

ষষ্ঠ শ্রীলঙ্কার ক্রিকেটার হিসাবে শততম টেস্টে নামতে চলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

শেষ দুই বছরে শ্রীলঙ্কার সাদা বলের ক্রিকেটে দেখা যায়নি অ্যাঞ্জেলো ম্যাথুজকে। কিন্তু শ্রীলঙ্কার টেস্ট দলের তিনি নিয়মিত সদস্য। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের সৌজন্যেই বাংলাদেশের ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। জোড়া শতরান করেছিলেন তিনি। একটি ম্যাচে মাত্র এক রানের জন্য দ্বিশতরান হাতছাড়া হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুজের। এছাড়া টেস্ট ক্রিকেটে ৭০০০ রান রয়েছে এই তারকা ক্রিকেটারের। কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত হয়ে রয়েছেন তিনি।

সেইসঙ্গে টেস্টে ১০ হাজার রানের মালিক হওয়ার লক্ষ্যও রয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজের। এমন পরিস্থিতিতে ম্যাথুজ জানিয়েছেন, টেস্টের মঞ্চে ১০ হাজার সম্পূর্ণ করাই এখন আমার অন্যতম লক্ষ্য। এই ফর্ম্যাটে সেই রান করার রেকর্ড খুব একটা বেশী ব্যাটারদের নেই। আমি সেই রেকর্ডটাই গড়তে চাই। এছাড়া আমার অনুপ্রেরণা জেমস অ্যান্ডারসন। ৪০ বছর বয়সেও তিনি নিজের পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। আরও কয়েকবছর  অ্যান্ডারসন খেলা চালিয়ে যেতে পারেন।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা হাড্ডহাড্ডি হয়েছিল। ঘরের মাঠে পাকিস্তানের সামনে ৩৪৪ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী। কিন্তু শেষপর্যন্ত পাকিস্তানকে আটকাতে পারেনি তারা। দ্বিতীয় ম্যাচে নামা্র আগে আবার শ্রীলঙ্কা শিবির থেকে ছিটকে গিয়েছেন মহিসা থিকসানা। যদিও ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে শ্রীলঙ্কা ব্রিগেড।

অন্যদিকে ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততেই এখন মরিয়া হয়ে রয়েছে পাকিস্তানও।

close whatsapp