দ্বিতীয় ওডিআই-তে সুযোগ পাওয়ার ব্যপারে এখনও আশাবাদী সঞ্জু স্যামসন
আপডেট করা - Jul 28, 2023 3:29 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলে সুযোগ পেলেও প্রখথম ওডিই ম্যাচেভারতীয় দলের প্রথম একাগদশে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। সেখানে সূর্যকুমার যাদবকেই ভারতীয় দলের প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও সূর্যকুমারের ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায়নি। তবে প্রথম ওডিআই ম্যাচজিততে ভারতীয়দলের খুব একটা অসুবিধা হয়নি। অন্যদিকে প্রথম ওডিআই ম্যাচে সুযোগ না পেলেও দ্বিতীয় একদিনের ম্যাচে সুযোগ পাওয়ার ব্যপারে শাবাদী সঞ্জু স্যামসন। শনিবারই বার্বাডোসে দ্বিতীয় ম্যাচে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি
টি টোয়েন্টিতে দুরন্ত পাররম্যন্স দেখালেও একদিনের ক্রিকেটের ফর্ম্যাটেসেরকম পারপরম্যাম্স দেখাতে পারছেন না সূর্যকুমার যাদব। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথ একাদশে রাখা হয়েছিল তাঁকে। সেখানেও ব্যর্ত হয়েই সাজগরে ফিরতে হয়েছে ভারকতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। প্রথম ম্যাচে মাত্র ১৯ রান করেই সাজঘরের রাস্তায় ফিরতে হয়েছিল তাঁকে। সেই নিয়ে এখন থেকেই নানান আলোচনা সুরু হয়ে গিয়েছে। শেষ চারটি ওডিআই ইনিংসেও বড় রান করতে পারেননি সূর্যকুমার যাদব।
প্রথম ওডিআই ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের
সেষ চার ওডিআই ইনিংসে সূর্যকুমার যাদবের রান রয়েছে মাত্র ০,০,০,১৯। আর সেটা যে ভারতীয়দলের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ওডিআই ফর্ম্যাটে পারফরম্যান্সের বিচারে সাম্প্রতিককালে সূর্যকুমারের থেকে খানিকটা হলেও এঅগিয়েরয়েছেন সঞ্জু স্যামসন। সেখানেই শেষ সাত ইনিংসে সঞ্জু স্যামসনের রান রয়েছে ৬, ৪৩, ১৫, ৩৬, ২, ৩০ এবং ৮৬। এই সিরিজ শুরু হওয়ার আগে অনেকের মুখেই স়ঞ্জু স্যামসনকে ভারতীয়দলে রাখার দাবীতে সোচ্চ্বার হতে শোনা গিয়েছিল। যদিও প্রকতম ম্যাচে সঞ্জু স্যামসন প্রথম একাদশে সুযোগ পাননি। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া নিয়ে আশাবাদী সঞ্জু স্যামসন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে নানান পরিবর্তন দেখা গিয়েছিল। সেখানেই বিরাট কোহলি,. রোহিত শর্মারা টপ অর্ডারে না এসে ঈসান কিষাণ, সূর্যকুমার যাদবদেরই সেই জায়দায় এগিয়ে দিয়েছিল। এমন পরীক্ষা নীরিক্ষা যে দ্বিতীয় ম্যাচেও দেখাযাবে তা বলার অেপেক্ষা রাখে না। তবে প্রথম একাদশে ভারতীয়দল কোনও পরিব্তন করবেন কিনা তা তো সময়ই বলবে। যদিও সঞ্জু স্যামসন কিন্তু সেখানে খেলার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন।
সম্প্রতি একদিনের ক্রিকেটেভাল পারফরম্যান্সও দেখিয়েছিলেন সঞ্জু স্যামসন। এবার সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।