জাম্পা কিংবা আদিল রশিদকে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স, মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর

Sanjay Manjrekar
Sanjay Manjrekar. (Image Source: Twitter)

আর মাত্র কয়েকটা দিন রয়েছে, এরপরই ২৩ ডিসেম্বর কোচিতে হতে চলেছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছ প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই। ইতিমধ্যেই রিটেনশন এবং রিলিজড ক্রিকেটারদের তালিকা তারা জমা দিয়েছে। দলের দুর্বলতা নিেয়ে চলছে শেষ মুহূর্তের পরীক্ষা নীরিক্ষা। গতবার আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছিল মম্বই ইন্ডিয়ান্স। দলের বোলিংয়ের দিকেই নজর রয়েছে তাদের। বিশেষ করে স্পিন বিভাগের ওপরই নজর রয়েছে। এমন পরিস্থিতিতেই বিশেষ পর্যবেক্ষণ পরাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করছেন লেগ স্পিনারের অপশনের জন্যই এবার ঝাপাতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। আসন্ন আইপিএলের জন্য বেশকিছু বড় নামও এবারের নিলামের তালিকায় রয়েছে। যাদের মধ্যে অ্যাডাম জাম্পা ও আদিল রশিদের মধ্যে যেকোনও একজন লেদ স্পিনারকে দলে নেওয়ার জন্য ঝাপাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। এমনটাই মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। ভারতের মাটিতে স্পিনাররা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তা সকলেরই জানা রয়েছে।

গত আইপিএলে একেবারে শেষ স্থানে ছিল মুম্বই ইন্ডিয়ান্স

সুনীল নারিল এবং রশিদ খানমের মতো ক্রিকেটারদের দলে পাওয়াটা সবসময়ই একটা বিলাসিতা। যদিও আসন্ন আইপিএলের জন্যএই দুই ক্রিকেটারকে কোনও দলের পক্ষেই পাওয়া সম্ভব নয়। সেজন্যই তাদের মতো ক্রিকেটারদের নেওয়ার কতা ভেবেই অ্যাডাম জাম্পা ও আদিব রশিদদের মধ্যে যেকোনও একজনকে বেছে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। এমনটাই মন করছেন সঞ্জয় মঞ্জরেকর।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে প্রতিটি দলেরই প্রয়োজন রয়েছে রসিদ খানের মতো স্পিনারকে। সকলে তেমনটাই চায়। তাই তাদের দলে কে রশিদ খান হবে বা সুনীল নারিন। আর সেই কারণেই অ্যাডাম জাম্পা কিংবা রশিদ খানের মতো কোনও ক্রিকেটার এই হিসাবের মধ্যে ধীরে ধীরে চলে আসতে শুরু করেন। লেগ স্পিনার হিসাবেই এই ভাবনা শুরু হয়ে গিয়েছে। এছাড়া গত মরসুমে তাদের পারফরম্যান্স দেখেই এমন পথে হাঁটার কথা ভাবতে চলেছে ফ্র্যাঞ্চাইজি গুলো”।

এবারের আইপিএে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স সবচেয়ে খারাপ। লিগের একেবারে শেষ স্থানে থামতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আসন্ন াইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে হতে চলেছে মিনি নিলাম। ৪০৫ জন ক্রিকেটারদের নিয়ে হবে এবারের মিনি নিলাম। সেখানেই কোন ক্রিকেটারকে নিয়ে বাজিমাত করে মুম্বই ইন্ডিয়ান্স সেটাই দেখার অপেক্ষাতে রয়েছেন সকলে।

close whatsapp