আইপিএল ২০২২, ম্যাচ ৫৩: লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

অরেঞ্জ ক্যাপের লড়াওয়ে দ্বিতীয় স্থানে থাকা কেএল রাহুল ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে যোগ্য বাছাই হতে পারেন

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শনিবার আইপিএল ২০২২-এর ৫৩তম ম্যাচ খেলবে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এলএসজি ১০টি ম্যাচের মধ্যে ৭টি জিতেছে এবং এই ম্যাচটি জিতে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে যেতে চাইবে। আগের ম্যাচে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান করার পরে তারা দিল্লি ক্যাপিটালসকে ৬ রানে পরাজিত করে। আভেশ খানের পরিবর্তে খেলা মহসিন খান দুরন্ত ফর্মে আছেন। মার্কাস স্টইনিসের ফর্ম দলের উদ্বেগের কারণ হতে পারে।

কলকাতা নাইট রাইডার্স ১০টি ম্যাচের মধ্যে ৪টি জিতেছে এবং এই মুহূর্তে অষ্টম স্থানে রয়েছে। কেকেআর আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯.১ ওভারে ১৫৩ রানের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটে জেতার পর টানা পাঁচ ম্যাচ হারের ধারা কাটিয়ে উঠেছে। কেকেআর এখনও তাদের থিতু ওপেনিং জুটি খুঁজে বেরাচ্ছে। স্পিনার অনুকূল রায় প্রথম ম্যাচ খেলে নজর কেড়েছেন। মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিংয়ের ফর্ম দেখে কেকেআর ম্যানেজমেন্ট আশ্বস্ত হবে। 

পিচ রিপোর্ট

পুনের এমসিএ স্টেডিয়ামে ১০টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে এবং তাই, টস জয়ী দল ব্যাটিং করার কথা ভাবতে পারে। স্পিনাররা পিচ থেকে সাহায্য পাবে। ফলে বিষ্ণোই বা নারিনদের থেকে ব্যাটারদের সাবধান থাকতে হবে। 

সম্ভাব্য একাদশ

লখনউ সুপার জায়ান্টস

কুইন্টন ডি কক (উইকেটকিপার), কেএল রাহুল (অধিনায়ক), এভিন লিউয়িস, দীপক হুডা, ক্রূণাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌথাম, মহসিন খান, দুষ্মান্থা চামিরা, রবি বিষ্ণোই।

কলকাতা নাইট রাইডার্স

সুনীল নারিন, বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মহম্মদ নবি, অনুকূল রায়, উমেশ যাদব, টিম সাউদি, শিবম মাভি।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

দীপক হুডা – ২৩টি চার ও ১০টি ছয়সহ ২৭৯ রান করেছেন। গত ম্যাচেই ৩৪ বলে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ১টি উইকেটও নিয়েছেন।

শ্রেয়াস আইয়ার – ২টি হাফ সেঞ্চুরিসহ ৩২৪ রান করেছেন ১৩৩.৩৩ স্ট্রাইক রেটে। প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হওয়া ওপেনিং জুটির পর নেমে মিডল অর্ডারে ইনিংস সামলানোর দায়িত্ব নিচ্ছেন শ্রেয়াস।

অলরাউন্ডার 

ক্রূণাল পান্ডিয়া – ১৪৩.৮২ স্ট্রাইক রেটে ১২৮ রান করেছেন। ৬.৬৪ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন। নিয়মিত চার ওভারের স্পেল করার পাশাপাশি প্রথম পাঁচে নেমে ব্যাটিংও করছেন।

আন্দ্রে রাসেল – বিগত কয়েকটি ম্যাচে পারফর্ম্যান্সের দিক দিয়ে স্তিমিত থাকলেও যে কোন দিন বিধ্বংসী মেজাজে দেখা যেতে পারে রাসেলকে। ১৭৫.৯৬ স্ট্রাইক রেটে ২২৭ রান করার পাশাপাশি ১০টি উইকেটও নিয়েছেন।

বোলার

মহসিন খান – মাত্র ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ওভার প্রতি ৬.০৪ করে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলের আগের ম্যাচে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

উমেশ যাদব – ১৫ উইকেট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন পার্পল ক্যাপ জেতার লড়াইয়ে। প্রায় প্রতি ম্যাচেই পাওয়ারপ্লে ওভারগুলিতে উইকেট নিচ্ছেন।

উইকেটকিপার 

কেএল রাহুল – অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে জস বাটলারকে টক্কর দেওয়া একমাত্র ব্যাটার। ৫৬.৩৮ গড় এবং ১৪৫.০১ স্ট্রাইক রেটে ৪৫১ রান করেছেন।

লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

কুইন্টন ডি কক, কেএল রাহুল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ক্রূণাল পান্ডিয়া, জেসন হোল্ডার, মহসিন খান, উমেশ যাদব (সহ-অধিনায়ক), টিম সাউদি।

close whatsapp