ব্যর্থ হলেও লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর
আপডেট করা - Dec 17, 2022 6:14 pm

রোহিত শর্মার অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন লোকেশ রাহুল। সবকিছু ঠিকঠাক চললে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের থেকে খুব একটা দূরে নেই ভারতীয় দল। শেষ দিন চার উইকেট তুলতে পারলেই বূাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতে নেবে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতেও লোকেশ রাহুলের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ধারাবাহিকভাবেই খারাপ পারপরম্যান্স করে চলেছেন তিনি্। যদিও লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।
বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনংসেই বড় রান েতে ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালভাবে করলেও শেষরক্ষা করতে পারেননি লোকেশ রাহুল। মাত্র ২৩ রানেই থামতে হয়েছিল তাঁকে। শুধু এখানেই নয় ধারকাবাহিকভাবেই খারাপ পারফরম্যান্স করে চলেছেন প্থম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক। এদিনও তাঁকে শর্ট বলেই আউট হতে দেখা গিয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি প্রতিযোগিতাতেই লোকেশ রাহুলকে শর্ট বলের বিরুদ্ধে খেলতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল
যদিও এই প্রসঙ্গে লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে শর্ট বল খেলার ক্ষেত্রে নাকি কোনওরকম সমস্যাই নেই লোকেশ রাহুলের। এদিন তিনি শর্ট বলে আউট হলেও, তা নিয়ে সমালোচনা করা যায়না বলেই বলেই মনে করছেন তিনি। কয়েকদিন আগে শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও কিন্তু সেভাবে লোকেশ রাহুলের ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায়নি। এশিয়া কাপেও ব্যর্ত হয়েছিলেন লোকেশ রাহুল। এর এই ঘটনা যে চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “লোকেশ রাহুলের শর্ট বলের বিরুদ্ধে খেলতে কোনওরকমের সমস্যা নেই। যদিও এদিন যে তিনি আউট হয়েছেন তা শর্ট বেলের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলতে যাওয়ার জন্যই”।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রান পেয়েছিলেন লোকেশ রাহুল। যদিও দ্বিতীয় ম্যাচেই ফের ব্যর্থ হতে দেখা গিয়েছিল তাঁকে। তৃতীয় একদিনের ম্যাচেও লোকেশ রাহুলকে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল। এবারের আইপিএলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু এরপরই চোটের কবলে পড়েন তিনি। প্রায় আড়াই মাস মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল।
ভারতীয় দলে ফিরলেও এখনও পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি লোকেশ রাহুল। এমনটা নিয়ে যে ক্রমশই সমালোচনা সুর চড়তে শুরু কেরেছে তা বলার অপেক্ষা রাখে না।