জসপ্রীত বুমরার পারফরম্যান্স যুবরাজের কথা মনে করাচ্ছে সচিন তেন্ডুলকরকে
আপডেট করা - Jul 2, 2022 7:17 pm

২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি ছিলেন না কিন্তু। যুবরাজ সিংয়ের সেই অসাধারণ পারফরম্যান্স দেখেছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওভারে ছটি ছয় মেরে বিশ্বরেকর্ড তৈরি করেছিলেন যুবরাজ সিং। তার প্রায় ১৫ দিন পর ফের সেই একটিই ঘটনা ঘটল এজবাস্টনে। জসপ্রীত বুমরার সেই পারফরম্যান্সই এখন যুবরাজ সিংয়ের ২০০৭ সালের পারফরম্যান্সের স্মৃতি উষ্কে দিচ্ছে সচিন তেন্ডুলকরের মাথায়। বুমরাকে দেখে আপ্লুত তিনি।
৩৬ রান করেননি ঠিকই, কিন্তু স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান নিয়ে টেস্টে মঞ্চে ইতিহাস তৈরি করেঠেন জসপ্রীত বুমরাহ। টেস্ট ক্রিকেটে এক ওভারে এটাই হল সর্বোচ্চ স্কোর এখনও পর্যন্ত । এর আগে ব্রায়ান লারার ২৮ রান ছিল সর্বোচ্চ। সেই রেকর্ড এদিন ভেঙে গুড়িয়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। যা দেখে আপ্লুত মাস্টার ব্লাস্টার। টুইট করে জসপ্রীত বুমরার প্রতি শুভেচ্ছা বার্তা তো পাঠালেনই। সেইসঙ্গে যুবরাজ সিংয়ের সেই পারফরম্যান্সের কথাও এদিন উঠে এল সচিনের মুখে।
টেস্ট ক্রিকেটে ব্রায়ান নারার রেকর্ড এদিন ভেঙে দিয়েছেন জসপ্রীত বুমরাহ
ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার পার্টনারশিপে ভর করে ভারতের বড় রানের ভিতটা মজবুত করে ফেলেছিল ভারতীয় দল। ৩৭৫ রান ছিল ছিল ভারতীয় দলের প্রাথমিক লক্ষ্য। সবকিছু সেইদিকে ঠিকঠাকই এগোচ্ছিল। এমন সময়ই শেষের দিকে নেমে এজবাস্টনের বাইশগজে রানের ঝড় তুলেছিলেন জসপ্রীত বুমরাহ। স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। আর সেই সময়ই ভারতীয় দলের হয়ে অন্যতম এক রেকর্ড গড়েন জসপ্রীত বুমরাহ।
আর সেই রেকর্ড দেখেই আপ্লুত সচিন তেন্ডুলকর। টুইটারে সচিন তেন্ডুলকর লিখেছেন, “মাঠে বুমরাহ রয়েছেন নাকি যুবরাজ সিং খেলছেন। জসপ্রীত বুমরার এই পারফরম্যান্স এদিন আমাকে ২০০৭ সালে যুবরাজ সিংয়ের সেই পারফরম্যান্সের কথা আবার মনে করিয়ে দিচ্ছে”।
Kya yeh Yuvi hai ya Bumrah!?
2007 ki yaad dilaa di.. 😍@YUVSTRONG12 @Jaspritbumrah93 #ENGvIND pic.twitter.com/vv9rvrrO6K
— Sachin Tendulkar (@sachin_rt) July 2, 2022
এদিন শুরু থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন জসপ্রীত বুমরাহ। সদ্য ৫৫০ উইকেট নিলেও. বুমরার বিরুদ্ধে কিন্তু সেইভাবে জ্বলে উঠতে পারেননি স্টুয়ার্ট ব্রড। বরং তাঁর বিরুদ্ধে বুমরার ব্যাট থেকে ছিল বাউন্ডারি, ওভার বাউন্ডারির ঝলক। সেইসঙ্গে ওয়াইডে পাঁচ রান এবং লো বলে একটি ছয় হজম করে এই রেকর্ড চোখের সামনে দেখতে হয় স্টুয়ার্ট ব্রডকে।
২০০৭ সালের বিশ্বকাপের তাঁকেই ছয় ছটা ওভার বাউন্ডারি হাকিয়ে বিশ্বরেকর্ড তৈরি করেছিলেন যুবরাজ সিং। তার ঠিক ১৫ বছর সেই স্টুয়ার্ট ব্রডের ওভারেই টেস্টে নতুন ইতিহাস তৈরি করলেন জসপ্রীত বুমরাহ। এই টেস্ট ম্যাচে জসপ্রী বুমরার কাঁধেই রয়েছে ভারতীয় দলের নেতৃত্বের ভারও।