বিদেশের মাঠে প্রথম সেঞ্চুরি, জাডেজার ইনিংস দেখে টুইটারের প্রতিক্রিয়া – “সক্ষমতার শীর্ষে ব্যাটিং করছেন”

১০৪ রানের ইনিংস খচিত ১৩টি চারে

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo by Stu Forster/Getty Images)

এজব্যাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম (পুনঃনির্ধারিত) টেস্ট ম্যাচের প্রথম দিনে ঋষভ পান্তের সেঞ্চুরির সাক্ষী হওয়ার পর, সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা বিদেশের মাঠে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন দ্বিতীয় দিনের প্রথম সেশনে এবং এই ফর্ম্যাটে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। ঋষভ পান্তের তৈরী করে দেওয়া মঞ্চের উপর জাডেজা আরও একবার প্রমাণ করলেন কেন বিদেশের মাঠে অলরাউন্ডার হিসেবে তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়।

দিনের খেলার শুরুতে ভারত ৩৩৮/৭ থেকে ব্যাটিং করতে নেমেছিল মেঘলা পরিবেশে। পান্ত ও জাডেজা ষষ্ঠ উইকেটে ২২২ রানের পার্টনারশিপ গড়েছিলেন এবং গভীর চাপের পরিস্থিতি থেকে ভারতের ইনিংসকে উদ্ধার করেন। পান্ত ১৪৬ (১১১) করে আউট হয়ে গেলেও জাডেজা ৮৩ রানে অপরাজিত ছিলেন এবং দ্বিতীয় দিনে তাঁর প্রধান লক্ষ্য ছিল তিন অঙ্কের রানে পৌছনো।

মাত্র তিন উইকেট হাতে রেখে দ্বিতীয় দিনের শুরুটা প্রাথমিকভাবে সামলে খেলে আগ্রাসীভাবে করে ভারত। মহম্মদ শামি জাডেজাকে ভালোভাবে সহায়তা করেছিলেন এবং অলরাউন্ডারকে স্ট্রাইকে রাখতে এবং তাঁকে যতটা বেশী সম্ভব বেশী ডেলিভারি খেলার সুযোগ করে দিচ্ছিলেন বুদ্ধিমত্তার সঙ্গে স্ট্রাইক ঘুরিয়ে। ম্যাথিউ পটসকে ছক্কা মারার সুযোগ নেওয়ার আগে শামি রক্ষণাত্মকভাবে খেলেন এবং জাডেজা সিঙ্গল নিয়ে কাজ চালাতে থাকেন।

জাডেজা ইংলিশ অধিনায়কের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে দুটি বাউন্ডারি মেরে নার্ভাস নাইন্টিজে প্রবেশ করেন। সেঞ্চুরির কাছাকাছি যাওয়ার পর জাডেজা একই ওভারে পটসকে পরপর দুই বলে বাউন্ডারি মেরে তিন অঙ্কের রানে পৌঁছন। সেঞ্চুরিতে পৌঁছনোর শটটি তিনি মারেন পয়েন্ট অঞ্চল দিয়ে।

তার আগের বলে তিনি আউট হয়ে যেতে পারতেন। যদিও স্লিপে দাঁড়ানো জ্যাক ক্রলে ও জো রুটের মধ্যে যোগাযোগের অভাবের কারণে ক্যাচটি ধরা সম্ভব হয়নি এবং জাডেজা মূল্যবান বাউন্ডারি পান। ক্রলে এটিকে তাঁর মাথার উপরে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন, এবং রুট দেরিতে প্রতিক্রিয়া জানানোয় বলে কেবল তাঁর আঙুলের ডগা ছোঁয়াতে সক্ষম হন।

সেঞ্চুরির পরপরই জাডেজাকে আউট করেন জেমস অ্যান্ডারসন

তিন অঙ্কের রানে পৌঁছতে জাডেজা ১৮৩ ডেলিভারি নেন। ড্রেসিংরুম দলের সদস্যরা দাঁড়িয়ে অভিবাদন জানান তাঁকে এবং জাডেজা তাঁর উদযাপনের পরিচিত ভঙ্গি তলোয়ারবাজী করে সেই অভিবাদন গ্রহণ করেন। যদিও সেঞ্চুরির পর খুব বেশীক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি। জেমস অ্যান্ডারসনের বলে স্টেপ আউট করে মারতে গিয়ে বোল্ড হন এবং তাঁর ইনিংস শেষ হয় ১০৪ (১৯৪) রানে।

রবীন্দ্র জাডেজার সেঞ্চুরি দেখে যেভাবে প্রতিক্রিয়া জানালো ক্রিকেটবিশ্ব

https://twitter.com/SteelyDan66/status/1543174123559407616?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1543174123559407616%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fbatting-at-his-peak-of-his-ability-twitter-lauds-ravindra-jadejas-maiden-overseas-ton-at-edgbaston%2F

close whatsapp