অজিঙ্ক রাহানের রানের ঝড়ে ঘরের মাঠে খরকুটোর মতো উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স

Csk Beat MI
Csk Beat MI. ( Image Source: IPL/BCCI )

ওয়াংখেড়ে স্টেডিয়ামে অজিঙ্ক রাহানে ও রুতুরাজ গায়কোয়াড়েপ ঝড়। আর তাতেই শেষ মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের মঞ্চে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে একপেশে লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে কার্যত খরকুটোর মতো উড়িয়ে দিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিং। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইতেটে ম্যাচজিকতে নিল চেন্নাইয়ের সুপার কিংসরা।  ভারতীয় দলের দলের বাতিল ঘোড়া অজিঙ্ক রাহানেই এদিন ধোনির চেন্নাই সুপার কিংসের জয়ের পরধান কান্ডারী। আর তাতেই আপ্লুত সকলে। পরপর দুই ম্যাচ জিতে ওপরের দিকে উঠে এল চেন্নাই সুপার কিংস।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে  মুম্বি ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ নিয়ে উততেজনার পারদ ছিল তুঙ্গে। সেখানেই রোহিত শর্মার ঘরের মাঠে বাজিমাত করলেন মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুলকে মাঠেই নামতে হল না। ভারতীয় দলের বাতিল ঘোড়া অজিঙ্ক রাহানে এদিন ওয়াংখেড়েতে রানের ঝড় তুলেছিলেন। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তাতেই ১ ওবার এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস।

৬১ রানের ইনিংস খেলে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের নায়ক অজিঙ্ক রাহানে

চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে অজিঙ্ক রাহানে যেন ছিলেন অন্য মেজাজে। এবারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান করলেন ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়া অজিঙ্ক রাহানে। এদিন ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে শুধুই বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি। সঙ্গে প্রতিদিনের মতো এদিনও ছন্দে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। এমএস ধোনির পরিকল্পনা কখনোই বোঝা যায়না। এবারের আইপিএলে এদিনই প্রথমবার অজিঙ্ক রাহানেকে দলে রেখেছিলেন এমএস ধোনি। তাতেই রোহিত শর্মার বিরুদ্ধে বাজিমাত করে দিলেন তিনি।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঘরের মাঠে রোহিত শর্মাদের বড় ইনিংস খেলার কোনও সুযোগই দেননি তিনি। রোহিত ফেরেন ২১ রানে। ঈশান কিষাণ এদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ ৩২ রান করতে পেরেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে এদিন অপ্রতিরোধ্য ছিলেন রবীন্দ্র জাদেজা।  সেরা তিনটি উইকেটই তাঁর শিকার। ক্যামেরণ গ্রীণ, ইশান কিষাণ এবং তিলক বর্মাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন স্যার জাড্ডু। শেষপর্যন্ত ১৫৭ রানই করতে পেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

ঘরের মাঠে এই রান নিয়ে লড়ইটা শুরুও করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ০ রানেব ডেভন কনওয়েকে ফিরিয়ে দিন বেগেনড্রফ। মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের সাফল্য বলতে ছিল এটুকুই। এরপর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম ছিল শুদুই রাহানেময়। তাঁর ২৭ বলে ৬১ রানের ইনিংস জুড়ে রয়েছে ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি। সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়ের ৪০ রানের ইনিংসটি সাজানো রয়েছে ২টি চার এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে। ৭ উইকেটে এদিন ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।

close whatsapp